প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের (পিআরইবিপি বন্ড) ট্রাস্টি চলতি বছরের ২৭ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৬ জুন পর্যন্ত অর্ধবার্ষিকের জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট পরে জানানো হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
এর আগে চলতি বছরের ২৭ জুন থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত অর্ধবার্ষিকের জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে বন্ডটির ট্রাস্টি। গত বছরের ২৭ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৬ জুন পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করা হয়। তার আগে গত বছরের ২৭ জুন থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে মুনাফা পেয়েছেন বন্ডটির ইউনিটহোল্ডাররা।
২০২৩ সালের ২৭ ডিসেম্বর থেকে গত বছরের ২৬ জুনের বিপরীতেও ১০ শতাংশ কুপন রেট ঘোষণা অনুমোদন করা হয়েছিল। ২০২৩ সালের ২৭ জুন থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য বন্ডটির ইউনিটহোল্ডাররা ১০ শতাংশ হারে মুনাফা পেয়েছেন। ২০২২ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২৬ জুন পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ কুপন রেট অনুমোদন করা হয়। ২০২২ সালের ২৭ জুন থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে মুনাফা পেয়েছেন বন্ডটির ইউনিটহোল্ডাররা। এছাড়া বন্ডটি তালিকাভুক্ত হওয়ার পর ইউনিটহোল্ডারদের ২০২১ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০২২ সালের ২৬ জুন পর্যন্ত সময়ের জন্য প্রথমবার ৯ দশমিক ৯৯ শতাংশ মুনাফা দেয়।










