দুবাইভিত্তিক এয়ারলাইনস ‘এমিরেটস’ এ বছর তাদের ফ্লাইটে সবচেয়ে জনপ্রিয় ইনফ্লাইট বিনোদনের তালিকা প্রকাশ করেছে। এয়ারলাইনসটিতে সবচেয়ে বেশিবার শোনা হয়েছে টেইলর সুইফটের গান। অন্যদিকে সবচেয়ে বেশি দেখা চলচ্চিত্র হলো ‘‌অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। এয়ারলাইনসটি বিশ্বের প্রায় ১৪০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। এ ফ্লাইটগুলোয় যাত্রীরা কী শুনছে ও কী দেখছে সেসব ডাটা অনুসন্ধান করে এ তথ্য প্রকাশ করা হয়েছে। অ্যারাবিয়ান বিজনেস