তাইওয়ানের মেশিনারি রফতানি টানা ১৩তম মাসের মতো নিম্নমুখী। আগস্টে গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৯ শতাংশ পতন ঘটেছে রফতানির। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও চাহিদা কমে যাওয়ার প্রভাব পড়েছে খাতটিতে। তবে আগস্টের পতন ছিল জুলাইয়ের তুলনায় কম। গত মাসে মেশিনারি রফতানি হয়েছে ২৫৮ কোটি ডলারের। আগের বছরের একই সময়ে রফতানি ছিল ২৯০ কোটি ডলার। চলতি বছরের প্রথম আট মাসে গত বছরের একই সময়ের তুলনায় মেশিনারি রফতানি ১৮ দশমিক ৪ শতাংশ কমেছে। তাইপে টাইমস
তাইওয়ানের মেশিনারি রফতানি ১৩তম মাসের মতো নিম্নমুখী
তাইওয়ানের মেশিনারি রফতানি টানা ১৩তম মাসের মতো নিম্নমুখী। আগস্টে গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৯ শতাংশ পতন ঘটেছে রফতানির।










