সাফল্যের তিন বছর উদযাপন করল গ্রামীণফোনের ফ্রি অনলাইন লার্নিং প্লাটফর্ম গ্রামীণফোন একাডেমি। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সাড়ে চার শতাধিক শিক্ষার্থী, গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহযোগী প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, হেড অব ইএসজি ফারহানা ইসলাম, হেড অব গ্রামীণফোন একাডেমি ফারহানা হোসেন শাম্মু এবং ওপেন সোর্স নেটওয়ার্কের সহকারী প্রতিষ্ঠাতা এবং লেখক ও উদ্যোক্তা মুনির হাসান।