এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড ইগলু আইসক্রিমের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ইগলু আইসক্রিমের ব্র্যান্ড পরিচিতি এবং বাজার সম্প্রসারণে সৃজনশীল ও উদ্ভাবনী পরিষেবা প্রদানের লক্ষ্যে চুক্তিটি স্বাক্ষর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেডের এমডি এএসএম ফেরদৌস হাসান নেভিল ও আব্দুল মোনেম লিমিটেডের পরিচালক জয়নব বিনতে মাইনুদ্দিন।