গ্লোবাল ইসলামী ব্যাংকের নাড়াইল শাখা গতকাল থেকে নতুন ঠিকানা ‘হাসিব প্লাজা’, ৮১৮ যশোর-নড়াইল সড়কে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। আগে এ শাখা জমাদ্দার টাওয়ার, ৬৯ যশোর রোড থেকে পরিচালিত হতো। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত প্রধান অতিথি হিসেবে অনলাইনে শাখাটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ, উপব্যবস্থাপনা পরিচালক সামি করিমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা,  আমন্ত্রিত অতিথি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।