ইডকল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নবায়নযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি এবং জলবায়ু-সহনশীল অবকাঠামো খাতে অর্থায়নে দীর্ঘদিনের ধারাবাহিক নেতৃত্ব ও সাফল্যের প্রতিফলন এ আন্তর্জাতিক স্বীকৃতি।

সম্প্রতি হংকংয়ের একটি হোটেলে এক অনুষ্ঠানে ইডকলের পক্ষে ‘বেস্ট সাসটেইনেবল ব্যাংক ইন বাংলাদেশ’ শীর্ষক এ পুরস্কার গ্রহণ করেন ইডকলের কোম্পানি সচিব এম মাফতুন আহমেদ।

পুরস্কারপ্রাপ্তি প্রসঙ্গে ইডকলের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর মোরসেদ বলেন, ‘টানা চতুর্থবারের মতো এ অর্জন বাংলাদেশের জলবায়ু অর্থায়নের মূল চালিকাশক্তি হিসেবে আমাদের ভূমিকাকে আরো দৃঢ় করল। এটি প্রমাণ করে যে সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব অর্থায়ন বড় পরিসরে সফল করা সম্ভব। এ সম্মাননা আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে।’

ফাইন্যান্স এশিয়ার এ পুরস্কারের পাশাপাশি চলতি বছর ইডকল আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মাননা পেয়েছে। এর মধ্যে মর্যাদাপূর্ণ ‘দ্য অ্যাসেট ট্রিপল এ সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার অ্যাওয়ার্ডস ২০২৬’-এ প্রতিষ্ঠানটি ‘প্রজেক্ট ফাইন্যান্স হাউজ অব দ্য ইয়ার’ এবং পাবনার বিসিআরইসিএল সৌরবিদ্যুৎ প্রকল্পে অর্থায়নের জন্য ‘রিনিউয়েবল এনার্জি ডিল অব দ্য ইয়ার’ হিসেবে ভূষিত হয়েছে।