ইউক্রেন চলতি বছরের শুরু থেকে ৩০ আগস্ট পর্যন্ত জমি থেকে মোট শস্য সংগ্রহ করেছে ২ কোটি ৮৭ লাখ টন। গত শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়। খবর রয়টার্স।
কৃষি মন্ত্রণালয় জানায়, গত কৃষকরা শুক্রবার পর্যন্ত ৪৮ লাখ হেক্টর জমি থেকে মোট ২ কোটি ১৭ লাখ ৬০ হাজার টন গম সংগ্রহ করেছে। এছাড়া এ সময় দেশটির যব সংগ্রহের পরিমাণ ছিল ৫৫ লাখ টন। ইউক্রেন শুক্রবার পর্যন্ত মটরশুটি সংগ্রহ করেছে ৪ লাখ ৫৮ হাজার ৫০০ টন।
মন্ত্রণালয় আরো জানায়, এ সময় জমি থেকে ৩৪ লাখ টন সরিষাও সংগ্রহ করা হয়েছে। শুক্রবার পর্যন্ত ভুট্টা সংগ্রহের পরিমাণ ছিল ২৯ হাজার ৭০০ টন। ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় এর আগে চলতি বছরের জন্য জমি থেকে শস্য সংগ্রহের পূর্বাভাস সংশোধন করেছিল। এ সময় শস্য সংগ্রহের পরিমাণ ৫ কোটি ৬০ লাখ টন হতে পারে বলে জানিয়েছিল। এর আগে দেয়া পূর্বাভাসে যা ছিল ৫ কোটি ২৪ লাখ টন। এছাড়া দেশটিতে চলতি বছর তেলবীজসহ মোট শস্যের পরিমাণ হতে পারে ৭ কোটি ৭০ লাখ টন।










