অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এবিটিআই) আয়োজনে গতকাল স্যুট ম্যানেজমেন্ট বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও সেশন পরিচালনা করেন অগ্রণী ব্যাংক পিএলসির সিইও মো. মুরশেদুল কবীর। এবিটিআইয়ের পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় ব্যাংকের বিভিন্ন ডিভিশন, সার্কেল, অঞ্চল ও শাখার ৪৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।