মার্কিন কফি জায়ান্ট স্টারবাকস ছাড়ার হুমকি
দিয়ে ধর্মঘট পালন করছে প্রায় সাড়ে তিন হাজার কর্মী। তারা ১৫০টিরও বেশি আউটলেটে কর্মরত।
গতকাল শুক্রবার (২৩ জুন) এ তথ্য দিয়েছে কফি পরিবেশনকারীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন।
খবর রয়টার্স।
এলজিবিটি সম্প্রদায়ের উদযাপন উপলক্ষে স্টারবাকসের
কয়েকটি ক্যাফেতে সাজগোজ করা হয়। কিন্তু প্রতিষ্ঠানের তরফে বাধা দিলে কর্মীরা ধর্মঘটে
নামে। এখন তারা বলছেন, দাবি না মানলে আগামী সপ্তাহেও ধর্মঘট চলবে।
নায্য বেতন ও অন্যান্য সুবিধা বাড়াতে কোম্পানিকে
চাপ দেয়া ধর্মঘটের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে স্টারবাকস ওয়ার্কার্স ইউনাইটেড ইউনিয়ন।
কোম্পানিটি এখনো ক্যাফেগুলোর সঙ্গে চুক্তিতে পৌঁছাতে পারেনি।
যুক্তরাষ্ট্রে প্রায় ৯ হাজার লোকেশনে
স্টারবাকসের স্টোর রয়েছে। ধর্মঘটের কারণে এরই মাঝে প্রতিষ্ঠানের শেয়ারে ২ দশমিক ৫
শতাংশেরও বেশি পতন ঘটেছে।
যুক্তরাষ্ট্রে প্রাইড মান্থ উদযাপনের সপ্তাহান্তের
ঠিক আগে শুরু হয়েছে ধর্মঘট। আগামীকাল নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো, সিয়াটল ও শিকাগোসহ
বেশ কয়েকটি বড় শহরে এ প্যারেড অনুষ্ঠিত হবে।
অনেক স্থানে স্টারবাকসের ম্যানেজাররা সাজসজ্জায়
বাধা দেয় বলে জানিয়েছে ইউনিয়ন। গতকাল কর্তৃপক্ষ এই দাবিকে বানোয়াট বলে উল্লেখ করেছে।
আগেই জানিয়েছিল তাদের ব্যবসায়িক নীতির কোনো পরিবর্তন করবে না।










