এ উপলক্ষে বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে একক প্লাটফর্মে ব্যাংকিং ও বীমাসেবার সমন্বয় করা হয়েছে।

‘ব্যাংকান্স্যুরেন্স’ শীর্ষক এ সেবার আওতায় ইবিএলের গ্রাহকরা এখন সরাসরি ব্যাংকের শাখা থেকেই ইসলামী তাকাফুল বীমা পণ্য গ্রহণ করতে পারবেন। এর ফলে তারা অতিরিক্ত সেবা পাবেন এবং একই সঙ্গে দেশব্যাপী আর্থিক অন্তর্ভুক্তি জোরদার হবে। শরিয়াহসম্মত ও নৈতিক আর্থিক সুরক্ষার ক্রমবর্ধমান চাহিদা পূরণে উদ্যোগটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার বলেন, ‘আকিজ তাকাফুলের সঙ্গে এ অংশীদারত্বের মধ্য দিয়ে অন্তর্ভুক্তিমূলক ও মূল্যভিত্তিক আর্থিক সেবা নিশ্চিতে আমাদের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ব্যাংকিং ব্যবস্থায় শরিয়াহসম্মত তাকাফুল পণ্য সংযোজনের মাধ্যমে ইবিএল গ্রাহকদের বিকল্প সেবা অফারের পাশাপাশি দেশে নৈতিক অর্থায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নেয়ার চেষ্টা করছি।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইবিএল ও আকিজ তাকাফুলের মধ্যে এ সহযোগিতার মাধ্যমে দেশের ব্যাংকিং ও বীমা খাতের মধ্যে ক্রমবর্ধমান সমন্বয়কে আরো শক্তিশালী করা হবে। পাশাপাশি অধিকতর সমন্বিত আর্থিক সেবার পথ সুগম করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

অনুষ্ঠানে ব্যাংকটির পক্ষে আরো উপস্থিত ছিলেন ইসলামিক ব্যাংকিংয়ের উপপ্রধান একেএম মিজানুর রহমান এবং লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান শারমিন আতিক।

অন্যদিকে, আকিজ তাকাফুল লাইফের পক্ষে ছিলেন ভাইস চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক আসিফুর রহমান, পরিচালক মীর মাহফুজুর রহমান ও মো. ফুয়াদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. সাজ্জাদুল করিম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ করপোরেট বিজনেস অফিসার মো. মাসুদ-উজ-জামান খান এবং ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকান্স্যুরেন্স সেলস প্রধান মো. কামরুজ্জামান।