মহান বিজয় দিবস উপলক্ষে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। ঢাকার সাভারে গতকাল আয়োজিত এ কর্মসূচিতে ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাসহ আত্মোৎসর্গকারী সব শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।