ড.
সা’দত
হুসাইনের
ওপর
একটি
স্মৃতিচারণমূলক
নিবন্ধ
লেখার
জন্য
জনৈক
সংবাদকর্মী
আমাকে
অনুরোধ
জানান।
গত
২২
এপ্রিল
রাত
১০টায়
ড.
সা’দত
হুসাইন
৭৪
বছর
বয়সে
ঢাকার
একটি
হাসপাতালে
ইন্তেকাল
করেন।
এর
আগে
তিনি
প্রায়
১০-১২
দিন
অচেতন
অবস্থায়
ভেন্টিলেশনে
ছিলেন।
সর্বশেষ
নভেম্বর
২০১১-তে
সরকারি
কর্মকমিশনের
চেয়ারম্যান
পদ
থেকে
অবসর
গ্রহণের
পর
মৃত্যুর
আগ
পর্যন্ত
শারীরিক
সুস্থতা,
কর্মক্ষমতা
ও
মনের
প্রফুল্লতা
নিয়েই
কাটিয়েছেন।
মনে
হয়
বড়
কোনো
অসুস্থতার
কথা
শুনিনি।
সর্বশেষ
ম্যাসিভ
ম্যানিনজাইটিসের
আঘাতটি
এমনভাবে
এল
যে
আর
ফিরে
আসতে
পারলেন
না।
ব্রেইনে
ফ্লুইড
জমে
অক্সিজেন
চলাচলে
বাধাগ্রস্ত
করে,
কিডনিও
অচল
হয়ে
যায়।
ড. সা’দত
হুসাইন
একজন
লেজেন্ডারি
সফল
ব্যুরোক্র্যাটের
নাম।
তিনি
ছিলেন
১৯৭০
ব্যাচের
একজন
সিএসপি
অফিসার।
তিনি
যে
একজন
প্রবাদপ্রতিম
সৎ
ও
যোগ্য
অফিসার
ছিলেন,
তা
তাঁর
মৃত্যুর
পর
সহকর্মীদের
তাঁকে
নিয়ে
গণমাধ্যম
ও
সামাজিক
যোগাযোগমাধ্যমে
নানা
স্মৃতিকথা,
স্মরণীয়
ঘটনা
বা
মন্তব্য
প্রকাশের
মাধ্যমে
প্রতিভাত
হয়েছে।
আমি যখন
১৯৮১
সালের
জানুয়ারিতে
সিভিল
অফিসার
প্রশিক্ষণ
একাডেমিতে
(কোটা) প্রবেশনার
অফিসার
হিসেবে
প্রথম
সরকারি
চাকরিতে
যোগদান
করি,
তখন
আরেকজন
প্রবাদপ্রতিম
সিএসপি
কর্মকর্তা
খালেদ
শামস
ছিলেন
কোটার
অধ্যক্ষ।
তিনি
১৯৬৪
ব্যাচে
পাকিস্তান
সুপিরিয়র
সার্ভিস
পরীক্ষায়
প্রথম
স্থান
অধিকার
করেন।
প্রশিক্ষণ
একাডেমিতে
কার্যকালীন
নতুন
অফিসারদের
কাছে
তিনি
ঈর্ষণীয়
জনপ্রিয়তার
অধিকারী
ছিলেন।
তিনি
একদিন
কথা
প্রসঙ্গে
বললেন,
‘কোটার
দুজন
পরিচালক
সা’দত
হুসাইন
ও
আহবাব
আহমেদ
উচ্চশিক্ষার্থে
বিদেশে
অবস্থান
করছেন,
তাদের
প্রশিক্ষণ
ও
গাইডেন্স
থেকে
আপনারা
বঞ্চিত
হলেন।
এরা
দুজনই
অসম্ভব
দক্ষ,
নিবেদিতপ্রাণ
ও
মেধাসম্পন্ন
প্রশিক্ষক।’
আমাদের ১৯৮১
ব্যাচের
কর্মকর্তাদের
দুই
ব্যাচে
ভাগ
করে
বুনিয়াদি
প্রশিক্ষণ
দেয়া
হয়েছিল।
দ্বিতীয়
ব্যাচের
যারা
বুনিয়াদি
এবং
প্রথম
ব্যাচেরও
যারা
পরবর্তীতে
আইন
বিষয়ে
কোটাতে
কোর্স
করেছেন,
তারা
ড.
সা’দতকে
পেয়েছেন
এবং
পরবর্তীতে
তাঁর
ভূয়সী
প্রশংসা
শুনেছি।
ড. সা’দত
হুসাইনের
সঙ্গে
আমার
সরাসরি
পরিচয়
ও
কাজ
করার
সুযোগ
হয়েছে
তিনি
যখন
প্রাথমিক
ও
গণশিক্ষা
বিভাগের
সচিব।
আমি
তখন
শিক্ষা
মন্ত্রণালয়সহ
আরো
চারটি
মন্ত্রণালয়ের
প্রধান
হিসাবরক্ষণ
কর্মকর্তা
(সিএও)।
সিএও
হিসেবে
আমি
আরো
বেশ
কয়েকজন
ডাকসাইটে
সিএসপি
অফিসারের
সঙ্গে
কাজ
করেছি।
এদের
মধ্যে
সর্বজনাব
নূরউন
নবী
চৌধুরী,
নজরুল
ইসলাম,
মনিরুজ্জামান,
ইরশাদুল
হক,
কাজী
রকীব
উদ্দিন
আহম্মদ,
আবদুল্লাহ
হারুন
পাশা,
মো.
শহীদুল
আলম,
ফজলুর
রহমান
অন্যতম।
এরা
সবাই
আমাকে
খুব
স্নেহ
করতেন
এবং
সচিব
হিসেবে
মন্ত্রণালয়ের
প্রিন্সিপাল
অ্যাকাউন্টিং
অফিসার
থাকার
সুবাদে
সিএওর
ভূমিকার
মূল্যায়ন
করতেন।
আমি
১৯৮৭-৯১
পর্যন্ত
খাদ্য
ও
ত্রাণ
মন্ত্রণালয়
এবং
১৯৯৪-৯৮
পর্যন্ত
শিক্ষা
ও
অন্যান্য
মন্ত্রণালয়ের
সিএওর
দায়িত্বে
ছিলাম।
সম্ভবত
১৯৯৭
সালের
শেষ
দিকে
ড.
সা’দত
প্রাথমিক
ও
গণশিক্ষা
বিভাগের
সচিব
পদে
দায়িত্ব
গ্রহণ
করেন।
প্রকল্প
মূল্যায়ন
সভা
ও
মাসিক
সমন্বয়
সভায়
আবশ্যিকভাবে
সিএওকে
উপস্থিত
থাকতে
হতো।
অধীনস্থ
অধিদপ্তর,
পরিদপ্তর
প্রধান
ও
অন্যান্য
দায়িত্বশীল
কর্মকর্তার
ওপর
সা’দত
হুসাইনের
অসম্ভব
কমান্ড
ও
ব্যবস্থাপনা
কর্তৃত্ব
ও
যাবতীয়
কাজে
তদারকি
ভূমিকা
ছিল।
মন্ত্রণালয়
(বিভাগ) ও
এর
অধীন
দপ্তরের
কোনো
কাজ
তাঁর
দৃষ্টির
বাইরে
ছিল
না।
সভা
পরিচালনার
ক্ষেত্রে
তাঁর
দক্ষতা
ও
ভূমিকা
ছিল
অনন্যসাধারণ।
প্রথমেই
তিনি
সভায়
কোন
কোন
কর্মকর্তা
উপস্থিত
এবং
কারা
এখনো
এসে
উপস্থিত
হতে
পারেননি
তার
খতিয়ান
নিতেন,
সচিবের
অনুমতি
ছাড়া
কোনো
গুরুত্বপূর্ণ
কর্মকর্তার
সভায়
অনুপস্থিত
থাকা
গুরুতর
অপরাধ
বলে
বিবেচিত
হতো।
আমি
কয়েক
দিন
লক্ষ্য
করেছি
বড়
হলরুম
সভাকক্ষে
চোখ
ঘুরিয়ে
আমাকে
দেখতে
না
পেলে
জিজ্ঞেস
করতেন,
সিএও
আসেননি?
আমি
উঠে
দাঁড়ালে
বলতেন,
‘আপনি
পেছনে
কেন?
সামনে
আসেন।’
সভা আরম্ভ
হলে
প্রতিটি
দপ্তর
ও
প্রকল্পের
বিগত
মাসের
কাজের
পুঙ্খানুপুঙ্খ
অগ্রগতি
পর্যালোচনা
করতেন।
সচিব
হিসেবে
সব
কাজেরই
খুব
গভীরে
গিয়ে
দেখতেন।
কিছুক্ষণ
কথা
বললেই
সমস্যাটি
বুঝে
ফেলতেন
এবং
সঠিক
সিদ্ধান্ত
ও
পরামর্শ
দিতেন।
কর্মজীবনে
ড.
সা’দত
ও
তাঁর
মতো
দক্ষ
কিছু
সুপারভাইজরি
কর্মকর্তার
সঙ্গে
কাজ
করার
সুবাদে
আমিও
সমস্যার
গভীরে
প্রবেশ
করে,
খুঁটিনাটি
দেখে
অর্থাৎ
কাজ
বুঝে
কী
করণীয়,
তা
নির্ধারণ
করতাম।
বলা
প্রয়োজন
যে
সিএও
হিসেবে
মন্ত্রণালয়ের
সচিবগণের
অর্থ
পরামর্শক
ও
হিসাব
সহায়তাকারী
হিসেবে
কাজ
করা
ছাড়াও
পরবর্তীতে
উপসচিব
বা
যুগ্ম
সচিব
পদে
আরো
কয়েকজন
সিএসপি
ও
তদানীন্তন
পাকিস্তান
কেন্দ্রীয়
সিভিল
সার্ভিস
কর্মকর্তার
(সচিব) সঙ্গে
সরাসরি
কাজ
করার
অভিজ্ঞতা
রয়েছে।
তাঁরা
হলেন
সর্বজনাব
এটিএম
শামসুল
হুদা,
আজাদ
রুহুল
আমীন,
গোলাম
রহমান
ও
সোহেল
আহমদ।
দু-একজন
ছাড়া
সবার
সঙ্গেই
আমার
কাজের
অভিজ্ঞতা
খুবই
সুখকর
ছিল।
সচিবরা
আমার
দক্ষতা,
সততা,
ন্যায়নিষ্ঠা
ও
কাজের
মূল্যায়ন
করতেন
বলে
মন্ত্রণালয়ের
অন্য
সব
শ্রেণীর
কর্মকর্তারা
আমাকে
সুনজরে
দেখতেন।
শিক্ষা মন্ত্রণালয়ের
এবং
প্রাথমিক
ও
গণশিক্ষা
বিভাগের
সিএও
হিসেবে
ড.
সা’দত
হুসাইনের
সঙ্গে
আমার
কার্যকালে
আর্থিক
বিধিবিধান
সম্পর্কিত
এবং
প্রকল্পের
অর্থ
ছাড়করণ
বিষয়ে
বেশ
অনেকগুলো
নথি
তিনি
আমাকে
সরাসরি
মার্ক
করতেন
এবং
সিএওর
মতামত
চাইতেন।
আমি
নথি
পর্যালোচনা
করে
যথাযথ
মতামত
দিয়ে
মন্ত্রণালয়ে
পাঠিয়ে
দিতাম।
এসব
নথিতে
সচিবের
সিদ্ধান্ত
প্রদানের
পর
একান্ত
সচিব
আবার
আমাকে
দেখাতেন।
আমার
মতামতের
নিচে
‘সিএওকে
ধন্যবাদ’
লিখে
তিনি
সংশ্লিষ্ট
বিষয়ে
নিজ
সিদ্ধান্ত
লিখে
দিতেন।
প্রাথমিক ও
গণশিক্ষা
মন্ত্রণালয়ের
অধীন
৫০-৬০টি
বা
ততোধিক
গুরুত্বপূর্ণ
প্রকল্প
থাকত,
যেগুলোর
বাস্তবায়ন
ছিল
খুব
চ্যালেঞ্জিং।
ওই
সময়ে
একটি
গুরুত্বপূর্ণ
ও
বৃহৎ
প্রকল্পের
অর্থ
পরিচালক
ছিলেন
অডিট
ও
অ্যাকাউন্টস
ক্যাডারের
আরেকজন
কর্মকর্তা
তত্কালীন
উপসচিব
শেখ
মোতাহার
হোসেন।
সা’দত
সাহেব
প্রত্যেক
প্রকল্প
মূল্যায়ন
সভায়
অর্থ
পরিচালককে
কথা
বলতে
অনুরোধ
করতেন।
আর্থিক
বিধিবিধান
পরিপালনে
ড.
সা’দত
খুব
যত্নবান
ছিলেন।
সভায়
যে
কেউ
যথাযথ
প্রস্তুতি
না
নিয়ে
এলে
এবং
ঠিকমতো
কথা
বলতে
না
পারলে
তিনি
ভীষণ
রাগ
করতেন।
মোট
কথা,
সভায়
সা’দত
হুসাইনই
বেশির
ভাগ
সময়
কথা
বলতেন,
জানতে
চাইতেন
এবং
সিদ্ধান্ত
দিতেন।
পরে
বাস্তবায়নের
ফলোআপ
নিতে
কখনো
ভুলে
যেতেন
না।
সম্প্রতি আমার
ব্যাচমেট
ও
সাবেক
সহকর্মী
বদরুল
আলম
তরফদার
কেবিনেটের
ডিভিশনে
ড.
সা’দতের
সঙ্গে
কর্মকালের
স্মৃতিবিজড়িত
অনেক
ঘটনা
ও
আমলাতন্ত্রের
নানা
গুরুত্বপূর্ণ
তথ্য
ও
বিষয়
সামাজিক
যোগাযোগমাধ্যমে
প্রকাশ
করেছেন।
এসব
লেখায়
সা’দত
স্যারের
নিরপেক্ষ
ও
দৃঢ়
সিদ্ধান্ত
গ্রহণ,
সহকর্মীদের
সঙ্গে
অম্ল-মধুর
সম্পর্ক,
সরকারি
কাজের
স্বার্থে
আপসহীনতা
ও
প্রয়োজনে
সহকর্মীদের
সঙ্গে
কঠোরতা
যেমন
প্রকাশ
পেয়েছে,
তেমনি
তার
ভেতরের
কোমল
হূদয়
ও
সহকর্মীদের
প্রতি
সহমর্মিতা
ফুটে
উঠেছে।
গুরুত্বপূর্ণ দায়িত্বে
নিয়োজিত
থাকলে
অনেক
সময়
অফিস
সময়ের
ভেতর
দৈনন্দিন
কাজ
শেষ
করা
যায়
না।
সেজন্য
কোনো
কোনো
দিন
অফিস
সময়ের
পরও
অফিসে
থেকে
কাজ
করার
প্রয়োজন
হয়।
আবার
কেউ
কেউ
আছেন,
কাজ
যত
গুরুত্বপূর্ণ
হোক,
অফিস
সময়
শেষ
হওয়ার
সঙ্গে
সঙ্গে
অফিস
ত্যাগ
করেন।
শিক্ষা,
প্রাথমিক
শিক্ষা
কিংবা
ক্যাবিনেটে
কাজ
করাকালে
ড.
সা’দত
প্রায়ই
অফিস
সময়ের
পরও
কাজ
করতেন।
তিনি
অফিসে
থাকা
অবস্থায়
চাইতেন
যেন
সিনিয়র
কর্মকর্তারা
উপস্থিত
থাকেন।
কখনো
কখনো
সহকারী/সিনিয়র
সহকারি
সচিব
পর্যায়ের
কর্মকর্তাদেরও
থাকতে
বলতেন।
কাউকে
ফোন
করে
পাওয়া
না
গেলে
পরদিন
তাকে
অফিসে
না
থাকার
কারণ
জিজ্ঞেস
করতেন।
ক্যাবিনেট
ডিভিশনে
একজন
একগুঁয়ে
স্পষ্টবাদী
যুগ্ম
সচিব
তাকে
বলে
দিয়েছিলেন
যে
তিনি
অফিস
সময়
শেষ
হলে
অফিসে
থাকবেন
না।
এ
অফিসার
ড.
সা’দতের
সঙ্গে
বেশিদিন
কাজ
করতে
পারেননি।
ড.
সা’দতের
মতো
আমিও
উচ্চপদে
দায়িত্বে
নিয়োজিত
অবস্থায়
অফিস
সময়
পার
হয়ে
গেলেও
গুরুত্বপূর্ণ
জরুরি
কাজ
শেষ
করে
অফিস
ত্যাগ
করতাম।
সারা
জীবন
সরকারি
দায়িত্ব
পালনকে
ব্যক্তিগত
কাজের
ঊর্ধ্বে
স্থান
দিয়েছি।
তবে
অফিস
সময়ের
পর
অফিসে
থাকাকালে
আমি
ব্যক্তিগত
কর্মকর্তা-কর্মচারী
ও
একান্ত
সচিব
ছাড়া
অন্য
কাউকে
অফিসে
থাকতে
বাধ্য
করতাম
না।
সা’দত
স্যারের
আরেকটি
বৈশিষ্ট্য
ও
অনন্য
গুণ
ছিল
দীর্ঘদিন
পর
দেখা
হলেও
সহকর্মীদের
নাম
ভুলে
যেতেন
না।
তাছাড়া
তার
সঙ্গে
যারা
কাজ
করেছেন,
পরবর্তীতে
সেসব
জুনিয়র
সহকর্মী
কোথায়,
কেমন
কাজ
করছেন,
তা
লক্ষ্য
রাখতেন
এবং
খোঁজখবর
নিতেন।
তিনি
ইআরডির
অতিরিক্ত
সচিব
হিসেবে
জাপান
ও
আমেরিকাস
উইংয়ের
কাজ
করেছেন।
সমবায়
অধিদপ্তরের
রেজিস্ট্রার
ও
এনবিআরের
চেয়ারম্যান
হিসেবেও
কাজ
করেছেন।
আমিও
ঘটনাক্রমে
এ
তিনটি
পদেই
কাজ
করেছি।
এসব
পদে
থাকাকালীন
বা
পরবর্তীতে
তার
সঙ্গে
দেখা
হলে
তিনি
আমার
কাজের
প্রশংসা
করে
বলতেন,
‘you are
doing very well.’
সা’দত
হুসাইন
২০০২
সালের
৬
মে
থেকে
২০০৫
সালের
২৭
নভেম্বর
পর্যন্ত
ক্যাবিনেট
সচিব
হিসেবে
দায়িত্ব
পালন
করে
অবসর
গ্রহণ
করেন।
আমি
এ
সময়ে
বাণিজ্য
মন্ত্রণালয়ের
উপসচিব
ও
যুগ্ম
সচিব
হিসেবে
ডিসেম্বর,
২০০৪
পর্যন্ত
ছিলাম।
বাণিজ্য
মন্ত্রণালয়
ও
ক্যাবিনেট
ডিভিশনের
অবস্থান
কাছাকাছি
হওয়ায়
সুযোগমতো
তার
সঙ্গে
দেখা
করে
কুশলাদিসহ
অফিশিয়াল
বিষয়ে
আলাপ
করতাম।
তিনি
পারতপক্ষে
ফিরিয়ে
দিতেন
না।
ড. সা’দত
হুসাইন
মন্ত্রিপরিষদ
সচিব
হিসেবে
সরকারি
কর্মচারীদের
জন্য
দুটি
গুরুত্বপূর্ণ
কাজ
করেছেন।
একটি
হলো
অবসর
গ্রহণের
পর
অর্থাৎ
এলপিআর/পিআরএল
ভোগ
করার
পর
ছয়
মাস
পর্যন্ত
সরকারি
বাড়িতে
অবস্থানের
সুযোগ
এবং
অন্যটি
হলো
নিয়মিত
চাকরি
শেষে
চুক্তিভিত্তিক
চাকরিতে
নিয়োজিত
হলে
পূর্ণ
বেতন
ও
পেনশন
প্রাপ্তির
সুবিধা।
এর
আগে
চুক্তিভিত্তিক
নিয়োগে
পেনশন
বাদ
দিয়ে
বেতন
দেয়া
হতো।
২০০৭ সালে
সেনা
সমর্থিত
তত্ত্বাবধায়ক
সরকার
যখন
ক্ষমতায়
তখন
বাংলাদেশ
সরকারি
কর্মকমিশনের
জন্য
সৎ,
যোগ্য
ও
সাহসী
চেয়ারম্যান
খোঁজা
হচ্ছিল।
তত্কালীন
সরকার
নীতিবান
ও
নিষ্ঠাবান
কর্মকর্তা
হিসেবে
ড.
সা’দত
হুসাইনকে
খুঁজে
বের
করে।
তাঁর
চাহিদা
মতো
পিএসসির
চেয়ারম্যান
পদটিও
কেবিনেট
সচিবের
সমমর্যাদায়
উন্নীত
করা
হয়।
পিএসসির
সদস্য
পদকে
সচিবের
মর্যাদা
দেয়া
হয়।
তিনি
২০০৭
সালের
৯
মে
থেকে
২০১১
সালের
২৩
নভেম্বর
পর্যন্ত
অত্যন্ত
দক্ষতা
ও
নিরপেক্ষতার
সঙ্গে
চেয়ারম্যানের
গুরুদায়িত্ব
পালন
করে
এ
প্রতিষ্ঠানের
হূত
গৌরব
ও
জনগণের
আস্থা
ফিরিয়ে
আনেন।
আমি
ওই
সময়ের
একটি
ঘটনা
স্মরণ
করছি।
আমি
অডিট
অ্যান্ড
অ্যাকাউন্টস
বিভাগের
সিএও
হিসেবে
কর্মকালীন
বিভিন্ন
মন্ত্রণালয়
বা
দপ্তরের
কর্মকর্তাদের
বিভাগীয়
পরীক্ষার
প্রশ্নপত্র
প্রণয়ন
ও
উত্তরপত্র
পরীক্ষণের
কাজ
করতাম।
পরবর্তীকালে
উপসচিব
থেকে
অতিরিক্ত
সচিব
হিসেবে
কাজ
করার
সময়ও
এ
কাজ
অব্যাহত
রেখেছিলাম।
পাশাপাশি
বিসিএস
পরীক্ষার
প্রশ্নপত্র
প্রণয়ন
ও
উত্তরপত্র
দেখার
কাজও
করতাম।
২০১০
সালের
ফেব্রুয়ারিতে
সেতু
বিভাগের
সচিব
হিসেবে
নিযুক্ত
হওয়ার
পর সময়ের
অভাবে
এসব
কাজ
করা
সম্ভব
হচ্ছিল
না।
পিএসসির
প্রশ্নকারক
ও
মডারেটরদের
তালিকায়
আমার
নাম
দেখে
ড.
সা’দত
আমাকে
ফোন
করে
বলেন,
আপনাদের
মতো
মেধাবী
ও
সৎ
অফিসাররা
যদি
এসব
কাজ
না
করেন,
তবে
এ
প্রতিষ্ঠানের
কোয়ালিটি
আসবে
কী
করে?
দেশে
কী
করে
যোগ্য
ও
মেধাসম্পন্ন
অফিসার
তৈরি
হবে?
পরবর্তীতে
তিনি
আর্মি
গলফ
ক্লাবে
একটি
সেমিনার
করে
পিএসসির
প্রশ্নকারক
মডারেটর,
শিক্ষক
এবং
প্রশ্ন
করা
ও
উত্তরপত্র
দেখায়
সম্ভাব্য
যোগ্য
অফিসারদের
একত্র
করে
নির্দেশনা
ও
উৎসাহমূলক
বক্তব্য
দেন।
এসব
কাজে
সম্মানীর
পরিমাণও
যথাসম্ভব
বাড়িয়ে
দেন।
ড.
সা’দতের
সময়
থেকে
পিএসসির
প্রশ্ন
করার
জন্য
একটা
নতুন
নিয়ম
চালু
হয়।
যেকোনো
বিষয়ে
দু-তিনজন
প্রশ্নকারকের
মাধ্যমে
আলাদা
আলাদা
প্রশ্ন
তৈরি
করানো
হতো।
মডারেটর
এগুলো
যাচাই
করে
সম্পূর্ণ
নতুন
একটি
প্রশ্নপত্র
তৈরি
করবেন।
আবার
কোন
প্রশ্নটি
পরীক্ষায়
সেট
হবে
তা
পিএসসি
নির্ধারণ
করবে।
পিএসসির চেয়ারম্যানের
পদের
দায়িত্ব
শেষ
করার
পরও
তিনি
লেখালেখি,
কনসালট্যান্সি
ও
টিভি
টকশোতে
আমৃত্যু
নিয়োজিত
ছিলেন।
তার
কনসালট্যান্সির
বিষয়
ছিল
মূলত
দক্ষতা
ও
মানবসম্পদ
উন্নয়ন।
দৈনন্দিন
সামাজিক
ও
রাজনৈতিক
বিষয়ে
আলোচনার
জন্য
তাকে
বিভিন্ন
টেলিভিশন
চ্যানেল
টকশোতে
আমন্ত্রণ
জানালে
তিনি
সেগুলোয়
অংশগ্রহণ
করতেন।
দুজন
বা
ততোধিক
আলোচক
থাকলেও
ড.
সা’দতের
ভূমিকাই
প্রাধান্য
পেত।
তিনি
সরাসরি
সরকারের
সমালোচনা
না
করলেও
দেশের
কোনো
সামাজিক,
রাজনৈতিক
বা
প্রাতিষ্ঠানিক
অনিয়ম
বা
অসংগতি
দেখলে
কাউকে
ছেড়ে
কথা
বলতেন
না।
পদ্মা
সেতু
প্রকল্পে
কথিত
দুর্নীতির
বিরুদ্ধে
দেশী-বিদেশী
মিডিয়া
সরকারের
সমালোচনায়
সরব
ছিল।
ওই
মামলায়
আমি
ছিলাম
অন্যতম
আসামি।
আমার
প্রসঙ্গে
টকশোতে
তিনি
বলেছেন,
মোশাররফ
সৎ
অফিসার।
সে
কোনো
দোষ
করেনি।
২০১৭
সালে
মামলাটি
কানাডার
সুপিরিয়র
কোর্টে
নিষ্পত্তি
হওয়ার
পর
আলোচনার
জন্য
একদিন
ডিবিসি
টেলিভিশনের
রাজকাহন
অনুষ্ঠানে
ড.
সা’দত
হুসাইন,
সাবেক
দুদক
কমিশনার
শাহাবউদ্দিন চুপ্পু
এবং
আমাকে
ডাকা
হয়।
ওই
আলোচনা
অনুষ্ঠানে
আমাকে
ইঙ্গিত
করে
ও
উপলক্ষ
করে
ড.
সা’দত
হুসাইন
জোরালো
বক্তব্য
দেন।
তিনি
বলেন,
দুর্নীতির
ষড়যন্ত্রের
মিথ্যা
মামলায়
মোশাররফ
জেল
খেটেছে।
চাকরি
থেকে
সাময়িক
বরখাস্ত
হয়েছে,
প্রায়
দুই
বছর
মামলা
লড়েছে।
এখন
ষড়যন্ত্র
মামলা
মিথ্যা
ও
ভিত্তিহীন
প্রমাণিত
হয়েছে।
মোশাররফের
দুঃখ-কষ্ট
ও
অসম্মানের
সময়কাল
কি
কেউ
ফিরিয়ে
দিতে
পারবে?
কেউ
কি
তার
ক্ষতিপূরণ
করতে
পারবে?
ড. সা’দত
হুসাইনের
মৃত্যুর
মধ্য
দিয়ে
দেশের
একজন
ভালো
মানুষ,
বীর
মুক্তিযোদ্ধা
ও
ব্যুরোক্রেসির
অভিভাবকের
জীবনের
পরিসমাপ্তি
হলো।
তার
অসুস্থতা
ও
মৃত্যুশয্যায়
থাকাকালীন
তার
স্ত্রী
শাহানা
চৌধুরীও
অসুস্থ
হয়ে
পড়েন।
ম্যাসিভ
হার্ট
অ্যাটাকের
পর
তাকে
আয়েশা
মেমোরিয়াল
হাসপাতালে
ভর্তি
করা
হয়
গত
২০
এপ্রিল
গভীর
রাতে।
তিনি
হাসপাতালে
থাকা
অবস্থায়ই
ড.
সা’দতের
মৃত্যু
হয়।
তাকে
স্বামীর
মৃত্যুর
খবর
না
জানালেও
হয়তো
বুঝতে
পেরেছিলেন।
একদিন
ছেলেকে
জিজ্ঞেস
করেন,
বাবাকে
কোথায়
কবর
দিয়েছ?
অবশেষে
মৃত্যুর
সঙ্গে
লড়তে
লড়তে
তিনিও
পরাজিত
হন।
স্বামীর
মৃত্যুর
২০
দিনের
মাথায়
১২
মে
রাত
১০টায়
শেষ
নিঃশ্বাস
ত্যাগ
করেন।
স্বামী-স্ত্রী
উভয়কে
নিকুঞ্জ
আবাসিক
এলাকায়
কবরস্থানে
দাফন
করা
হয়।
নভেল করোনাভাইরাস
সংক্রমণকালে
ড.
সা’দতের
মৃত্যু
হওয়ায়
তার
বন্ধুবান্ধব,
সহকর্মী
ও
হিতাকাঙ্ক্ষীরা
ইচ্ছা
থাকা
সত্ত্বেও
জানাজা
ও
শেষকৃত্যে
যোগদান
করতে
পারেননি।
শুনেছি
তার
একান্ত
বন্ধু
ও
সহকর্মী
ড.
আইয়ুব
কাদরী,
জানিবুল
হক
প্রমুখ
অসুস্থাবস্থায়
তার
পরিবারের
দেখাশোনা
করতেন।
জানাজা
ও
দাফনেও
উপস্থিত
ছিলেন।
আমার
একটা
কষ্ট
ও
আফসোস
রয়ে
গেল
যে
তার
জানাজায়
উপস্থিত
থাকতে
পারিনি।
দোয়া
করি
মহান
আল্লাহতায়ালা
যেন
স্বামী-স্ত্রী
উভয়ের
দুনিয়ার
জীবনের
ভুলত্রুটি
মাফ
করে
দিয়ে
জান্নাতের
সুন্দর
মাক্বামে
স্থান
করে
দেন।
লেখক: সাবেক সিনিয়র সচিব ও চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড










