জন্ম ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি কলকাতায়। দীর্ঘ সময় ঢাকা, চট্টগ্রাম আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে অধ্যাপনা শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ দেশী-বিদেশী বিভিন্ন পদক ও পুরস্কার পেয়েছেন এই সর্বজনশ্রদ্ধেয় শিক্ষাবিদ। ২০১৪ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মভূষণ’ পেয়েছিলেন তিনি। তখন ‘চারবেলা চারদিক’ সাময়িকীর নির্বাহী সম্পাদক নবনীতা চৌধুরী কথা বলেছিলেন এই গুণীজনের সঙ্গে। বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গুরুত্ব বিবেচনায় সেই সাক্ষাৎকারটি আবার প্রকাশিত হলো বণিক বার্তার পাঠকের জন্য—
(সাক্ষাৎকার
গ্রহণকারীর
কথা:
বেঙ্গল
ফাউন্ডেশনে
চাকরির
সুবাদে
২০১২-১৫
পর্যন্ত
আমি
আর
অধ্যাপক
আনিসুজ্জামান
একই
ভবনে
কাজ
করতাম।
বেঙ্গলের
যে
পত্রিকাগুলো
তখন
আমি
দেখতাম,
তার
নানা
বিষয়
নিয়ে
আলাপের
ছুতোয়
দোতলায়
তাঁর
ঘরে
প্রায়ই
ঢুকে
পড়তাম
আমি।
রাজনৈতিক
ঘটনাপ্রবাহের
জেরেই
ওই
বছরগুলোয়
বাঙালি
জাতীয়তাবাদ,
বাঙালি
মানস,
বাঙালি
মুসলমানের
মন,
আত্মপরিচয়
এসব
নিয়ে
আলোচনা
তুঙ্গে।
কাজের
আলাপের
চেয়ে
তাই
বরং
সেসব
নিয়ে
মন
আর
মাথার
ধোঁয়াশা
দূর
করতে
অর্বাচীন
আমি
নিজের
হূদয়-মন-ভাবনা
বদলে
ফেলা
সব
আলোচনা
উসকে
দিয়েছি
তাঁর
ঘরে
গিয়ে।
পাত্তা,
জ্ঞান
অথবা
স্নেহ
বিতরণে
কার্পণ্য
দেখিনি
কখনো।
সে
ঘরে
তখন
‘কালি
ও
কলম’
পত্রিকার
লেখা
দেখতেন
আরেক
জ্ঞানবান
মানুষ,
আনিস
নানার
প্রিয়
বন্ধু
এ
জেড
এম
আবদুল
আলী।
বাঙালি
জাতীয়তাবাদ
নামক
যে
ধারণার
ওপর
ভর
করে
আমাদের
দেশ,
আমাদের
অস্তিত্ব,
সে
ধারণাটির
আসলে
সুস্পষ্ট
সংজ্ঞা
তৈরি
করা
যায়
কিনা,
বাংলার
কৃষকের
জাতীয়তাবাদ
আর
মধ্যবিত্তের
জাতীয়তাবাদ
এক
কিনা,
জাতীয়তাবাদ
বা
ধর্মনিরপেক্ষ
দেশ
গঠনের
চিন্তা
কি
সাধারণের
ওপর
শিক্ষিতের
চাপিয়ে
দেয়া
সিদ্ধান্ত—এমন
নানা
প্রশ্নে
তখন
আমি
জর্জরিত
করি
তাঁদের।
কিংবা
কলকাতার
শিক্ষিত
সচ্ছল
সংস্কৃতবান
আনিসুজ্জামানের
পরিবার
এল
এই
ভূমে
মুসলমানের
রাষ্ট্রে,
তারপর
কোথা
থেকে
তাঁদের
বিশ্বাস
আর
সংগ্রাম
আর
রাজনীতি
হয়ে
ওঠে
ধর্মনিরপেক্ষ
বাঙালিত্ব
প্রতিষ্ঠার!
তখনই
জানলাম,
বাঙালি
জাতীয়তাবাদের
মূর্ত
প্রতীক
হয়ে
ওঠার
পেছনে
শুধু
তাঁর
শিল্প-সংস্কৃতিময়
জীবন
আর
সাহিত্য
সৃষ্টিই
নয়,
আছে
আজীবনের
গবেষণালব্ধ
জ্ঞান।
ষাটের
দশকের
শুরুতে
তাঁর
পিএইচডি
অভিসন্দর্ভের
বিষয়
ছিল
‘বাঙালি
মুসলিম
মানস
ও
বাংলা
সাহিত্য’।
শিল্প-সংস্কৃতিতে
বাঙালি
মুসলমানের
মন
ধরতে
চাওয়ার
সেটাই
বোধহয়
প্রথম
চেষ্টা।
২০১৪
সালে
ভারতের
রাষ্ট্রীয়
স্বীকৃতি
পদ্মভূষণ
পাওয়ার
পর
‘চারবেলা
চারদিক’
সাময়িকীতে
একটি
সাক্ষাৎকার
নিই
আমি
অধ্যাপক
আনিসুজ্জামানের।
তাতে
কয়েক
বছরব্যাপী
আমার
তাঁকে
করে
যাওয়া
সেসব
আলটপকা
প্রশ্নের
ছিটেফোঁটা
আছে।)
শিক্ষক হলেন
কেন? এটাই
কি জীবনের লক্ষ্য ছিল?
আমার
ছেলেবেলায়
বাংলা
ছায়াছবি
দেখে
মনে
হয়েছিল
আমি
উকিল
হব,
আইনজীবী
হব।
কিন্তু
যখন
আমি
ক্লাস
টেনে
পড়ি,
তখন
দেখলাম
আমার
মন
বদলে
গেছে,
আমি
বাংলা
সাহিত্য
পড়তে
চাইলাম
এবং
শিক্ষক
হতে
চাইতে
শুরু
করলাম।
ঠিক
কেন,
তা
বলতে
পারব
না।
কিন্তু
এটুকু
স্পষ্ট
মনে
আছে,
আমি
ম্যাট্রিক
পাস
করার
আগেই
সিদ্ধান্ত
নিয়ে
নিয়েছি
যে
আমি
ভবিষ্যতে
বাংলা
পড়ব
এবং
শিক্ষক
হব।
সে কি শুধুই
পাঠ্যবই পড়ে,
নাকি এর
বাইরের বইও
পড়া হয়েছিল তখন?
পাঠ্যবইয়ের
বাইরে
বাংলা
সাহিত্য
পড়েই
আকর্ষণ
জন্মেছিল।
আমার
একটা
সুবিধে
ছিল
যে
বাড়িতেও
অল্প-স্বল্প
বইপত্র
ছিল।
আমরা
তখন
শান্তিনগরে
থাকতাম,
নয়াপল্টনে
এক
বাড়িতে
বইয়ের
খুব
ভালো
সংগ্রহ
ছিল,
তার
থেকে
বাংলা
সাহিত্যের
শ্রেষ্ঠ
লেখকদের
লেখাপড়ার
সুযোগ
হয়েছিল।
আপনার জন্ম
তো কলকাতায়, সেখান থেকে
এ দেশে
এলেন কবে?
আমরা
এ
দেশে
আসি
১৯৪৭
সালের
১৫
অক্টোবর।
পার্টিশনের
ঠিক
দুই
মাস
পরই।
মানে আপনার
তখন বছর
দশেক বয়স?
আমার
বয়স
তখন
সাড়ে
দশ
বছর।
আর
ঢাকায়
এলাম
১৯৪৮
সালের
ডিসেম্বরে।
ঢাকায়
এসে
সাহিত্য
পড়ার
সুযোগটা
অনেক
বাড়ল।
ম্যাট্রিক
পাস
করার
আগেই
আমি
যতটা
বাংলা
সাহিত্য
পড়েছি,
আমার
চেনাজানার
মধ্যে
খুব
বেশিজনে
ততটা
পড়েনি।
ফলে
বাংলা
সাহিত্যের
প্রতি
আগ্রহটা
প্রবল
হয়েছিল।
আর
বাড়ি
থেকেও
বিশেষ
কিছু
হতে
হবে
এমন
কোনো
চাপ
ছিল
না।
কাজেই
আমি
বাংলা
পড়তে
চাইলাম,
ওদেরও
অনুমোদন
থাকল।
এটা
একটা
সুবিধা
হয়েছিল।
আপনি তো
কয়েক প্রজন্মের জ্ঞানচর্চা প্রত্যক্ষ করেছেন। জ্ঞানচর্চার সংস্কৃতি কি
এ দেশে
বিস্তার লাভ
করেছে বলে
মনে করেন?
এক
কথায়
উত্তর
দেয়া
মুশকিল।
তবে
আমি
মনে
করি,
বিস্তার
লাভ
করেছে,
বিকশিত
হয়েছে।
আমরা
যখন
বিশ্ববিদ্যালয়ে
পড়ছি
তখন
শিক্ষকদের
মধ্যে
যদি
আমি
শতাংশ
ধরে
চিন্তা
করি,
যতজন
জ্ঞানচর্চা
করতেন,
এখন
সংখ্যায়
বোধহয়
তার
চেয়ে
বেড়েছে,
শতাংশের
হার
বেড়েছে।
সে তো বিশ্ববিদ্যালয়ের পরিসরও বেড়েছে, শিক্ষক সংখ্যাও বেড়েছে।
শিক্ষকের
সংখ্যা
তো
বেড়েছেই।
সেজন্য
জ্ঞানচর্চা
করছেন
না,
এমন
শিক্ষককেও
চোখে
পড়ছে।
আরেকটা
ব্যাপার
হচ্ছে,
এখন
শিক্ষকরা
অনেকেই
ব্যক্তিগত
উন্নতির
ব্যাপারটা
নিয়ে
খুব
বেশি
ভাবনাচিন্তা
করেন,
সেদিকে
অনেক
বেশি
ঝোঁক।
সেটা
যে
অস্বাভাবিক
তা
নয়,
কিন্তু
আমার
মনে
হয়
ভারসাম্যটা
কোথাও
নষ্ট
হয়ে
যাচ্ছে।
সমাজের
প্রতি
কর্তব্যবোধ
প্রায়
দলীয়
রাজনীতির
রূপ
নিচ্ছে।
নিজের
উন্নতির
চিন্তাটাও
এমন
একটা
পথ
নিচ্ছে,
যা
আমার
মনে
হয়
খুব
স্বাস্থ্যকর
নয়।
আবারো যদি
সেই হারের
প্রসঙ্গেই আসি,
বাংলাদেশে শিক্ষিত জনসংখ্যা তো
অনেক বেড়েছে। যে হারে
শিক্ষিত মানুষ
বাড়ল, সে
হারে কি
লেখালেখি কিংবা
বই কেনাবেচা বাড়ল?
হারের
দিকটা
আমার
মতে
বেড়েছে।
বিশ্ববিদ্যালয়ে
আমাদের
সময়ে
একেক
ডিপার্টমেন্টে
দেখা
যেত
একজন
বা
দুজন
গবেষণা
করছেন।
এখন
কিন্তু
সেই
সংখ্যা
বেড়েছে।
আর
প্রকাশনার
বিষয়টা
চিন্তা
করলে
ভাবতে
হবে
প্রকাশকের
সংখ্যা
ও
লেখকের
সংখ্যা
কী
পরিমাণে
বেড়েছে।
আগে
তরুণ
লেখকরা
নিজেরাও
চাইতেন
না
যে
হঠাৎ
করে
বই
বের
করবেন,
আবার
প্রকাশকরাও
এগিয়ে
আসতেন
না।
কিন্তু
এখন
প্রতি
বছর
বইমেলায়
আমরা
দেখি
অনেক
তরুণ
লেখকের
বইপত্র
বেরোচ্ছে।
এটা
কিন্তু
সুস্থ
সংস্কৃতি
বিকাশের
একটা
চিহ্ন
বলে
মনে
করা
যায়।
সব
বইই
যে
মানসম্পন্ন
হচ্ছে
তা
নয়,
কিন্তু
সুযোগটা
যে
বাড়ছে,
সেটাই
খুব
বড়
কথা।
বই পড়ার সঙ্গে
কি মুক্তমনের চর্চা, প্রগতিশীল সংস্কৃতির কোনো
সরাসরি যোগ
আছে? তাহলে
উচ্চশিক্ষিত মানুষের ভেতর প্রগতিবিরোধী চিন্তা, কূপমণ্ডূক দর্শন স্থান
পায় কীভাবে?
বইপত্র
পড়ার
সঙ্গে
মনের
মুক্তির
একটা
সম্পর্ক
আছে।
কিন্তু
অভিজ্ঞতায়
দেখা
যায়,
বইপত্র
পড়েন,
তবু
কুসংস্কারাচ্ছন্ন
মন,
পশ্চাত্মুখী
চিন্তা—এমনটাও
অনেক
আছে।
ব্যাপারটা
নির্ভর
করে
তারা
কী
ধরনের
বইপত্র
পড়েন,
তার
ওপর।
কাজেই
এটা
ঠিক
যে
বইপত্র
পড়লেই
মানুষের
মনের
মুক্তি
ঘটছুে
এমনটা
নয়।
এটা
হওয়া
উচিত
ছিল,
কিন্তু
হয়নি।
আমরা বই
পড়ার পক্ষে
কথা বলি,
জ্ঞানচর্চার পক্ষে
কথা বলি,
আবার ধরুন
আপনিই বলছেন,
কে কোন
ধরনের বই
পড়বেন অর্থাৎ কী ধরনের
জ্ঞান চর্চা
করবেন, তার
ওপর তার
মনের বিকাশ
নির্ভর করছে।
কোন বই
সঠিক, জ্ঞানচর্চার কোন পথ
সঠিক, তা
কার জন্য
কে নির্ধারণ করবেন?
সেটা
তো
অবশ্যই
যার
যার
পছন্দমতো
হবে।
কিন্তু
আমরা
যদি
ধরে
নিই
যে
আমরা
পূর্বধারণার
বশবর্তী
হয়েই
চলব,
তখন
নিজেকে
এক
ধরনের
শৃঙ্খলাবদ্ধ
করা
হয়।
আর
আমি
যদি
জানতে
চাই,
আমার
চিন্তার
বাইরে
আর
কী
কী
ঘটছে,
তাহলেই
কিন্তু
মানুষের
বুদ্ধির
মুক্তি
ঘটে।
আমরা
অনেকেই
যে
চিন্তাভাবনা
উত্তরাধিকার
সূত্রে
পেয়েছি,
সেটাকে
অতিক্রম
করতে
চাই
না
বা
করতে
ভয়
পাই।
কাজেই
ওই
বিশ্বাস,
ওই
চিন্তাভাবনা
যাতে
অটুট
থাকে,
কোনোভাবেই
চ্যালেঞ্জের
সম্মুখীন
না
হয়,
সে
প্রবণতা
থাকে,
সেখানেই
অসুবিধা
হয়।
যেমন
আমরা
জানি,
কোনো
কোনো
শিক্ষক,
যারা
বিশ্ববিদ্যালয়
পর্যায়ে
জীববিজ্ঞান
পড়ান,
তারা
ডারউইনের
তত্ত্ব
পড়ান।
তারপর
আবার
ছাত্রদের
বলেন
যে
এটা
তোমাদের
বিশ্বাস
করতে
হবে
না।
এই
পরস্পর
বিরোধিতাটা
রয়ে
গেছে।
দেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহের সঙ্গেও আপনি নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে
রেখেছেন। রাজনীতির সঙ্গে সমাজ-সংস্কৃতি, শিক্ষা-সাহিত্যের যোগ
কতটুকু গভীর?
আমার
মনে
হয়
যে
রাজনীতি
জীবনের
একটা
বড়
অংশ।
আর
জীবনের
অন্য
যে
অংশগুলো
আছে,
শিক্ষা-জ্ঞানচর্চা,
সাহিত্য-সংস্কৃতি—এসবের
সঙ্গে
রাজনীতির
একটা
সম্পর্ক
থাকলে
ভালো
হয়।
তাহলে
মানুষ
অনেকগুলো
বিকল্প
দেখতে
পায়।
কিন্তু
যখন
মানুষ
শিক্ষা-দীক্ষা
বিবর্জিত
রাজনীতি
করে,
তখন
সে
এমন
একটা
ছোট
আবেষ্টনীর
মধ্যে
পড়ে
যায়
যে
তার
মনের
কোনো
মুক্তি
হয়
না,
সে
সংকীর্ণ
চিন্তার
মধ্যেই
থেকে
যায়।
একটু যদি
ব্যাখ্যা করেন,
কেন রাজনীতির সঙ্গে সম্পর্ক থাকলে ভালো
আর তাহলে
কী বিকল্প দেখা যায়?
সংস্কৃতি
আমাদের
জীবন
সম্পর্কে
বোধ
দেয়।
আর
মানুষের
যে
বিচিত্র
চিন্তা,
বিচিত্র
অভিজ্ঞতা
এবং
সেসবের
ভালো-মন্দ,
তা
আমাদের
সামনে
তুলে
ধরে।
আমি
যখন
নিজেকে
সংস্কৃতিচর্চা
থেকে
দূরে
রাখি,
বিযুক্ত
করে
ফেলি,
আমি
সংকীর্ণতার
মধ্যে
পড়ে
যাই।
আমি
যখন
রবীন্দ্রনাথের
প্রবন্ধ
পড়ছি
বা
বড়
একজন
লেখকের
উপন্যাস
পড়ছি,
তখন
সমাজকে
নানাভাবে
দেখার
আমার
সুযোগ
ঘটে—এটা
থেকে
নিজেকে
বঞ্চিত
করলে
সংকীর্ণতার
মধ্যে
থেকে
যাই।
আমাদের
দেশের
একটা
সমস্যা
হচ্ছে,
যারা
রাজনীতি
করেন,
তারা
যে
সবসময়
নিজেকে
সংস্কৃতিচর্চার
সঙ্গে
যুক্ত
রাখেন
তা
নয়;
বরং
অনেকে
সংস্কৃতিচর্চাকে
বিলাসিতা,
এক
ধরনের
পলায়নপরতা,
এমনকি
তুচ্ছ
বিনোদন
হিসেবে
গণ্য
করেন।
ওটার
মধ্যে
একটা
ঝুঁকি
আছে।
বিকল্প দেখতে
পাওয়ার কথা
বলছিলেন।
বিকল্প
বলছি
জীবনযাপনের
ক্ষেত্রে
বিকল্প,
সমাজ
গঠনের
ক্ষেত্রে
বিকল্প
অর্থে।
কী
রকম
সমাজ
হতে
পারে,
তা
আমার
মনের
মধ্যে
এক
রকম
আছে।
পাশাপাশি
সাহিত্যে-শিল্পে
আরেক
রকম
সমাজকে
প্রতিফলিত
হতে
দেখি,
তখন
আমি
ভাবি
ওটা
থেকে
আমি
কিছু
শিখতে
পারি
কিনা,
নিতে
পারি
কিনা।
ওটাই
আমাদের
লাভবান
করে।
মুক্তিযুদ্ধের চেতনা-আদর্শ বাস্তবায়নে আমরা সবসময়
আপনাকে খুব
সক্রিয় দেখেছি। আপনার কাছে
মুক্তিযুদ্ধের চেতনা
আসলে কী?
মুক্তিযুদ্ধের
সময়
আমরা
যে
লক্ষ্য
স্থির
করেছিলাম,
সরকারিভাবে
যেটা
ছিল
গণতন্ত্র,
ধর্মনিরপেক্ষতা,
সমাজতন্ত্র।
তার
সঙ্গে
পরে
জাতীয়তা
যুক্ত
হয়ে
আমাদের
সংবিধানের
চার
স্তম্ভ
হলো।
মুক্তিযুদ্ধের
সময়ের
যে
চিন্তা,
সংবিধানের
প্রথমেই
যেটা
ছিল,
আমার
কাছে
সেটাই
মুক্তিযুদ্ধের
চেতনা।
তবে
পরিস্থিতির
বদল
হওয়ার
কারণে
দেশের
যেসব
মানুষ
বাঙালি
নয়,
আমরা
তাদের
কথাও
ভাবছি।
পরিস্থিতি
বদলে
যাওয়ার
কারণে
আমরা
সমাজতন্ত্রের
কথা
অতটা
ভাবছি
না।
আমরা
হয়তো
মুক্ত
বাজার
অর্থনীতির
কথা
বলছি,
কিন্তু
সেই
সঙ্গে
যাতে
একটা
ন্যায়পরায়ণ
সমাজ
গড়ে
ওঠে,
সে
বিষয়ে
আমাদের
ভাবনা
অবিচল
আছে।
এটাকেই
আমি
মুক্তিযুদ্ধের
চেতনা
বলি।
দুর্ভাগ্য
হচ্ছে,
১৯৭৫
সালে
বঙ্গবন্ধুকে
হত্যার
পর
আমরা
সাংবিধানিকভাবেও
এই
চেতনার
বাইরে
চলে
গেছি
এবং
আজকে
এই
২০১৪
সালে
এসে
দেখছি
এর
বিপরীত
চেতনার
একটা
প্রসার
ঘটেছে।
না
হলে
এভাবে
সাম্প্রদায়িক
নির্যাতনের
ঘটনা
বাংলাদেশে
ঘটতে
পারত
না—এটা
সম্পূর্ণভাবে
মুক্তিযুদ্ধের
চেতনাবিরোধী।
আর
এটা
যে
মানুষের
মনে
লালিত
হয়েছে,
তাতে
অবাকই
লাগে,
দুঃখ
লাগে।
কাজেই
মনে
হয়,
মুক্তিযুদ্ধের
চেতনাকে
মানুষের
মনে
প্রতিষ্ঠা
করার
জন্য
আমাদের
নতুনভাবে
কাজ
করা
দরকার।
যেটা আপনি
বলছিলেন যে
বঙ্গবন্ধুকে হত্যার পর রাষ্ট্র মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতমুখী কাজ
করেছে। কিন্তু অনেকে তো
এটাও বলেন
যে মুক্তিযুদ্ধের চেতনা বিষয়টি বরাবরই কেবল
বাঙালি শিক্ষিত, মধ্যবিত্ত, এলিট
শ্রেণীর ভাবনার মধ্যেই ছিল।
এটা কি
আসলে গণমানুষেরও ভাবনা?
গণমানুষের
ভাবনা
হয়তো
নয়,
কিন্তু
এগুলো
গণমানুষের
সমর্থন
লাভ
করে
এসেছে।
পাকিস্তানের
২৪
বছরে
একটা
ধর্ম
অনুপ্রাণিত
রাষ্ট্র
থেকে
বাঙালি
একটা
ধর্মনিরপেক্ষ
রাষ্ট্রের
কথা
ভেবে
এসেছে।
সেই
কোনকালে
মুসলিম
ছাত্রলীগ
ছাত্রলীগ
হলো,
আওয়ামী
মুসলিম
লীগ
আওয়ামী
লীগ
হলো।
এর
চেয়েও
বড়
পরিবর্তন
হচ্ছে
সংবিধানে।
আমরা
স্বতন্ত্র
নির্বাচন
প্রথা
থেকে
বেরিয়ে
যুক্ত
নির্বাচন
প্রথার
কথা
বললাম।
এটা
যে
মানুষ
মেনে
নিয়েছিল,
এতে
মানুষের
সমর্থন
ছিল,
সেটা
কিন্তু
বিরাট
ব্যাপার।
স্বতন্ত্র নির্বাচন-যুক্ত নির্বাচন এ বিষয়টা ঠিক বুঝতে
পারছি না...।
ব্রিটিশ
আমল
থেকেই
এ
অঞ্চলে
স্বতন্ত্র
নির্বাচন
প্রথা
ছিল।
হিন্দুরা
হিন্দুদের
ভোট
দিয়ে
নির্বাচিত
করত।
মুসলিমরা
মুসলমানদের
নির্বাচিত
করত।
’৫৬
সালে
পাকিস্তানের
শাসনতন্ত্র
তৈরির
সময়
প্রাদেশিক
পরিষদগুলোকে
বলা
হলো,
তোমরা
নির্বাচনের
প্রথা
ঠিক
করো।
পূর্ববঙ্গ
পরিষদ
তখন
বলল,
না,
আমরা
স্বতন্ত্র
প্রথা
রাখব
না।
আমরা
যুক্ত
নির্বাচন
প্রথায়
যাব।
আমরা
হিন্দু-মুসলমান
সবাই
মিলে
একজন
হিন্দু
বা
মুসলমানকে
আমাদের
প্রতিনিধি
নির্বাচন
করব।
এটা
তো
একটা
বড়
পদক্ষেপ
ছিল
এবং
মানুষ
একে
স্বাগত
জানিয়েছিল।
চিন্তাটা
যে
তৃণমূল
থেকে
উঠে
এসেছিল
তা
নয়,
কিন্তু
এলিটদের
চিন্তা
তৃণমূলে
প্রবেশ
করেছিল,
তারা
এটা
গ্রহণ
করেছিল।
সাধারণ
মানুষের
মধ্যে
সেই
চিন্তা
জায়গা
করে
নিয়েছিল।
মুক্তিযুদ্ধ-পূর্ব
আর পরবর্তী সময়ে এই
জনপদের সবচেয়ে বড় পরিবর্তন কী চোখে
পড়ে আপনার?
সবচেয়ে বড়
অর্জন কী?
আমি
যখন
ঢাকার
বাইরে
যাই,
রাস্তা
দিয়ে
যেতে
দু’পাশের
দোকানপাট,
ঘরবাড়ির
একটা
পরিবর্তন
দেখি।
এখন
খুব
কম
মানুষকে
আমি
খালি
পায়ে
দেখি,
দেখি
না
বললেই
চলে।
বাংলাদেশ
হওয়ার
আগে
কিন্তু
এমনটা
ছিল
না।
পোশাক-পরিচ্ছদ
তো
ভালো
হয়েছেই,
গ্রামের
দোকানগুলোয়
যে
ধরনের
জিনিসপত্র
পাওয়া
যায়,
অনেকে
হয়তো
একে
কনজিউমারিজম
বলবেন
কিন্তু
জীবনধারণের
যে
উপকরণ,
তাতে
একটা
ঊর্ধ্বমুখী
পরিবর্তন
এসেছে।
মাটির
বাড়ি
এখন
খুব
কম,
টিন
এসে
জায়গা
করে
নিয়েছে।
এই
অর্থনৈতিক
উন্নতি
একটা
বড়
বিষয়।
দ্বিতীয়ত,
শিক্ষার
ক্ষেত্রে
বড়
অর্জন
আছে।
তৃতীয়ত,
নির্যাতিত
হওয়া
সত্ত্বেও
নারীর
কিন্তু
একটা
মুক্তি
ঘটেছে,
তার
অর্থনৈতিক
স্বাধীনতা
এসেছে,
নানা
জায়গায়
নারীর
কর্মসংস্থান
যে
হচ্ছে,
এটা
কিন্তু
৪০
বছর
আগে
আমরা
ভাবতেও
পারতাম
না।
আপনি তো
গভীরভাবে রবীন্দ্র অনুরাগী একজন
মানুষ। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে রবীন্দ্রনাথকে অনুভবে কোনো তফাত
চোখে পড়ে
কি, নাকি
রবীন্দ্রনাথ একেবারে অপরিবর্তনীয় আবেদন
নিয়ে উপস্থিত?
আমার
একটা
কথা
মনে
হয়,
আশা
করি
আমার
ধারণা
ভুল,
আমরা
এখন
রবীন্দ্রনাথের
কবিতা
আবৃত্তি
শুনি,
তাঁর
গান
শুনি,
মঞ্চ
বা
টেলিভিশনে
তাঁর
নাটকের
অভিনয়
দেখি;
কিন্তু
রবীন্দ্রনাথ
অত
পড়ি
না।
এটা
আমার
একটা
ধারণা।
সেটা
হলে
কিন্তু
দুঃখের
কথাই
বলব।
সেজন্যই
বললাম,
আশা
করি
আমি
ভুল।
যদি
আজ
থেকে
৩০
বছর
আগের
কথা
বলি,
তখন
লোকে
রবীন্দ্রনাথের
গল্প-উপন্যাস
পড়ত,
কবিতা
পড়ত,
আবার
রবীন্দ্রনাথের
প্রবন্ধও
পড়ত।
সেখানে
যে
মুক্তদৃষ্টিটা
আছে,
তা
অনুভব
করতে
পারত।
আমরা
যে
বলি,
রবীন্দ্রনাথ
আমাদের
মুক্তিযুদ্ধে
প্রেরণা
দিয়েছেন,
তা
ঠিক।
কিন্তু
রবীন্দ্রনাথ
যে
স্বাদেশিকতার
ঊর্ধ্বে
উঠে
আন্তর্জাতিকতার
কথা
বলেছেন,
এটা
আমরা
আগে
যতটা
অনুভব
করতাম
তাঁর
লেখা
পড়ে,
এখন
অতটা
করি
কিনা,
তাতে
সন্দেহ
আছে।
কিন্তু
এটা
না
করলে
রবীন্দ্রনাথকে
বোঝা
হলো
না।
রবীন্দ্রনাথকে বোঝা
এই ২০১৪
সালে এসে
কতটা জরুরি?
আমার
মনে
হয়,
রবীন্দ্রনাথ
আমাদের
জন্য
নিঃশেষিত
হয়ে
যাননি।
রবীন্দ্রনাথের
চিন্তা
এখনো
আমাদের
সমৃদ্ধ
করে।
এই
যে
বললাম,
দেশকে
ভালোবাসার
বাইরেও
যে
আমার
একটা
আন্তর্জাতিক
অবস্থান
আছে,
আমি
বাঙালি,
আমি
বাংলাদেশের
নাগরিক,
তার
বাইরেও
যে
মানুষ
হিসেবে
আমার
একটা
সত্তা
আছে—এ
উপলব্ধিটা
রবীন্দ্রনাথ
না
পড়লে
বাঙালির
পক্ষে
অর্জন
করা
কঠিন।
অন্যদিকে
আমাদের
সুকুমার
অনুভূতিগুলোর
যে
পরিচয়
রবীন্দ্র
সাহিত্যে
আছে,
তার
সঙ্গে
যুক্ত
হতে
না
পারলে
এই
সুকুমার
বৃত্তিগুলো
বিকশিত
হবে
না।
আপনার জ্ঞানচর্চার প্রতি গভীর
অনুরাগ, প্রগতিশীলতায় বিশ্বাস আর
দৃঢ় দেশপ্রেম—এগুলো কি
একটির সঙ্গে
অন্যটি সম্পর্কিত? এগুলো কি
চর্চালব্ধ, নাকি
শৈশবে মা-বাবার কাছ
থেকে প্রাপ্ত, নাকি এগুলো
পূর্ণবয়সের উপলব্ধিপ্রসূত?
আমি
কিছুটা
পরিবেশ
থেকে
পেয়েছি—ঘরে,
বাইরে,
বিদ্যায়তনে।
শিক্ষকদের
কাছ
থেকে
অনেক
অনুপ্রেরণা
পেয়েছি।
এগুলো
পরস্পরযুক্ত
মনে
হয়েছে
আমার
কাছে।
আমি
যেটুকু
রাজনৈতিক
কাজ
করেছি,
তার
থেকে
আমার
জ্ঞানচর্চাটা
সমৃদ্ধ
করতে
পেরেছি।
আমাদের
সময়ে
একটা
লক্ষ্যই
হয়ে
দাঁড়িয়েছিল
যে
নিজেকে
কতটা
আমরা
পূর্ণ
করে
তুলতে
পারি।
এখনো
হয়তো
পারিনি,
কিন্তু
লক্ষ্যটা
আছে।
কিন্তু দেশপ্রেমের ধারণাটি নিয়ে
যদি কথা
বলি, আপনারা তো অনেকগুলো দেশের ভেতর
দিয়ে আপনাদের জীবন পার
করলেন, তখন
দেশপ্রেমের সংজ্ঞাটি আসলে কী
দাঁড়ায়?
সংজ্ঞা
তো
বদলেছেই।
আমাদের
ছেলেবেলায়
যখন
ইংরেজের
বিরুদ্ধে
আন্দোলন
হচ্ছে,
তখন
একটা
অস্পষ্ট
ধারণা
ছিল
যে
আমরা
ইংরেজ
শাসন
থেকে
মুক্তি
চাই।
তারপর
পাকিস্তান
হলো,
খুব
আনন্দিত
আমরা।
এরপর
পাকিস্তান
রাষ্ট্রের
নানা
সংকীর্ণতা
দেখে
আমরা
ভাবলাম,
না,
একসঙ্গে
থাকা
চলে
না।
আমি
নিজে
তো
অনেক
পরে
পাকিস্তান
থেকে
বের
হয়ে
আসার
কথা
ভাবলাম।
আমাদের
বন্ধুবান্ধবরা
আমার
অনেক
আগেই
ভেবেছে।
আপনি কোন
সময় থেকে
স্বাধীন দেশের
কথা ভাবলেন?
আমি
’৬৯
সালের
আগে
ভাবিনি।
কিন্তু
আমাদের
অনেক
বন্ধুবান্ধব
তারও
আগে
ষাটের
দশকের
গোড়া
থেকেই
বলছে—এক
পাকিস্তান
চলবে
না।
আগে কি
অনেকেই ভাষা
আন্দোলনের সময়
থেকেই সেই
কথা বলেছে?
ভাষা
আন্দোলনের
পরেও
কিন্তু
সময়
লেগেছে।
বিশেষ
করে
সামরিক
শাসন
যখন
প্রবর্তিত
হলো
গণতন্ত্রকে
হটিয়ে,
তখন
তো
আমাদের
প্রতিনিধিত্ব
করার
ক্ষমতা
কমে
গেল,
আমাদের
প্রতিনিধিদের
দিয়েই
আমরা
শাসিত
হব,
সেই
ব্যাপারটা
খর্ব
হলো,
তখনই
স্বপ্নভঙ্গের
শুরু
হলো।
ভাষা
আন্দোলনেও
একটা
সূচনা
হয়েছিল,
কিন্তু
’৫৮
সালে
সামরিক
শাসন
প্রবর্তিত
হওয়ার
পর
ষাটের
দশকের
গোড়া
থেকেই
অনেকে
ভাবতে
থাকলেন—এ
রকম
রাষ্ট্র
ব্যবস্থা
আমার
জন্য
নয়,
এটা
আমার
মুক্তির
অন্তরায়।
এখন
এই
বাংলাদেশে
আমাদের
নিজেদের
ধর্ম
বা
অঞ্চলে
ভাগ
করে
দেখতে
হয়
না,
সেদিক
থেকে
দেশপ্রেম
আমাকে
এক
রকম
মুক্তি
দেয়।
আবার
দেশপ্রেমের
ঊর্ধ্বে
যে
আন্তর্জাতিকতা,
সেটাও
মনে
রাখতে
হবে।
আপনার কাছে
ভবিষ্যৎ বাংলাদেশের ছবিটা কেমন?
আমি আশা করি, বাংলাদেশ মুক্তিযুদ্ধের আদর্শকে আজ হোক বা কাল হোক বাস্তবায়ন করবে। তখন আমরা পরস্পরের মধ্যে হানাহানি দেখব না, আমরা বিকার দেখব না, আমরা নারীর ওপর নির্যাতন দেখব না।










