আমার
ছেলে
মুগ্ধ
কে
বি
হাইস্কুলের
(বাংলাদেশ কৃষি
বিশ্ববিদ্যালয়—বাকৃবি
ক্যাম্পাস,
ময়মনসিংহ)
নবম
শ্রেণীর
ছাত্র।
করোনার
লকডাউনের
কারণে
একদিকে
স্কুল
দীর্ঘদিন
বন্ধ,
অন্যদিকে
সামাজিক
দূরত্ব
ও
অন্যান্য
স্বাস্থ্যঝুঁকি
বিবেচনায়
কোচিং-প্রাইভেট
টিউটরও
বন্ধ
থাকায়
লেখাপড়ার
অবস্থা
শোচনীয়।
ছেলে
আমার
আবার
ফাঁকিবাজ
হওয়ায়
বাসায়
তার
মায়ের
তত্ত্বাবধানে
পড়াশোনায়ও
অনীহা।
ফলে
হোমওয়ার্ক
অথবা
পরীক্ষার
চাপ
না
থাকায়
হোম
স্কুলিং
খুব
একটা
কার্যকর
হয়
না।
জরুরি
পরিস্থিতি
বিবেচনায়
কয়েকজন
সম্মানিত
প্রাইভেট
টিউটরের
সম্মতিতে
গণিত,
বিজ্ঞান
ও
ইংরেজি—এই
তিন
বিষয়ে
জুমের
মাধ্যমে
ভার্চুয়াল-অনলাইন
শিক্ষার
সিদ্ধান্ত
নেয়
মুগ্ধ
এবং
তার
কয়েকজন
সহপাঠী।
অভিভাবক
হিসেবে
আমি
হাঁফ
ছেড়ে
বাঁচি
এই
ভেবে
যে
ঘরে
বসে
থেকে
অলস
সময়
কাটানোর
চেয়ে
আধুনিক
প্রযুক্তির
সাহায্য
নিয়ে
শিক্ষাগ্রহণ
ঢের
ভালো।
মুগ্ধ
ব্যাপক
উৎসাহ
নিয়ে
অ্যাডমিন
হিসেবে
তিনটি
পৃথক
গ্রুপ
গঠন
করে
ফেলে।
আমিও
বহুল
আলোচিত
অনলাইন
শিক্ষা
কার্যক্রম
(যেহেতু আমার
এ
ধরনের
অভিজ্ঞতার
সুযোগ
হয়নি)
স্বচক্ষে
পর্যবেক্ষণের
আশায়
আগ্রহ
নিয়ে
অপেক্ষায়
থাকলাম।
বিদ্যুৎ
আর
ইন্টারনেট
বিভ্রাটের
অংশটুকু
বাদ
দিলে
ভার্চুয়াল
শিক্ষণ
আমার
কাছে
বেশ
কার্যকরীই
মনে
হয়েছে।
মুগ্ধর অধিকাংশ
বন্ধুই
এবং
শিক্ষক
বাকৃবি
ক্যাম্পাসের
আশপাশে
থাকে;
দু-একজন
ময়মনসিংহ
শহরে
এবং
কেউবা
গ্রামের
বাড়িতে
লকডাউনের
কারণে
আটকে
পড়েছে।
বাকৃবি
ক্যাম্পাসসহ
ওই
এলাকাগুলো
ময়মনসিংহ
সিটি
করপোরেশনের
অন্তর্গত
হলেও
ভিন্ন
ভিন্ন
বৈদ্যুতিক
ফেজের
আওতাধীন
এবং
বিদ্যুতের
ঘন
ঘন
যাওয়া-আসা
এখানে
খুবই
স্বাভাবিক
ঘটনা।
দেশে
বিদ্যুতের
পর্যাপ্ত
উৎপাদন
থাকা
সত্ত্বেও
একটি
সিটি
করপোরেশন
এলাকায়
করোনাকালীন
লকডাউনে
যখন
অধিকাংশ
অফিস-আদালত
ও
দোকান-শপিংমল
বন্ধ,
তখন
বিদ্যুতের
এই
আসা-যাওয়া
(এমনকি দিনের
বেলায়ও)
অত্যন্ত
দুর্ভাগ্যজনক।
আমার
ছেলেসহ
অনেকেই
ল্যাপটপে
ক্লাস
করে
(তবে ব্যাকআপ
হিসেবে
স্মার্টফোন
সঙ্গে
থাকে)।
আর
যাদের
ল্যাপটপ
নেই,
তারা
স্মার্টফোনে
ক্লাস
করে।
কেউবা
ব্যবহার
করে
রিভর,
আবার
কেউবা
মোবাইল
ডাটা;
কিন্তু
প্রতিনিয়ত
বিদ্যুতের
আসা-যাওয়ার
কারণে
রিভর
নেটওয়ার্কের
থাকা
না-থাকা
অনলাইন
ক্লাসকে
করে
তুলেছে
দুঃস্বপ্নের
মতো।
খুব
কম
ক্ষেত্রেই
সব
শিক্ষার্থী
ক্লাসে
অ্যাটেন্ড
করতে
পারে।
কারণ
ক্লাস
চলাকালীন
কোথাও
না
কোথাও
বিদ্যুৎ
অথবা
রিভর
নেটওয়ার্ক
থাকে
না।
ফলে
দেখা
যায়
দু-চারজন
সবসময়ই
নেটওয়ার্ক-বিদ্যুৎ
বিভ্রাটের
কারণে
নিরবচ্ছিন্ন
ক্লাস
করতে
পারছে
না।
বিদ্যুতের
বিকল্প
হিসেবে
আইপিএস
এবং
রিভরের
বিকল্প
হিসেবে
মোবাইল
ডাটা
সবসময়
প্রস্তুত
রাখতে
হয়,
যেটা
অনেকের
পক্ষেই
সম্ভব
না-ও
হতে
পারে।
আরো
সমস্যা
হয়
যখন
আমার
বাসায়
বিদ্যুৎ
আছে
কিন্তু
ইন্টারনেট প্রোভাইডারের
এলাকায়
বিদ্যুৎ
না
থাকায়
রিভর
নেটওয়ার্ক
পাওয়া
যায়
না,
যেটি
খুবই
সাধারণ
ঘটনা।
ফলে
ভার্চুয়াল
ক্লাসের
ক্ষেত্রে
প্রয়োজনীয়
স্পিড
থাকার
পরেও
বিদ্যুৎ
না
থাকার
কারণে
রিভর
নেটওয়ার্ক
অকার্যকর।
অন্যদিকে
কম
স্পিড-দুর্বল
নেটওয়ার্কের
কারণে
মোবাইল
ডাটা
অকার্যকর
হয়ে
পড়ে।
এমনও
দেখা
গেছে
যে
একটা
ক্লাস
শুরু
হলো
রিভর
দিয়ে,
মাঝে
বিদ্যুৎ
বিভ্রাটের
কারণে
কিছুক্ষণ
চলল
মোবাইল
ডাটা
দিয়ে
আবার
বিদ্যুৎ
আসায়
ক্লাস
শেষ
হলো
রিভর
দিয়ে।
আর
যখন
শিক্ষক
নিজেই
বিদ্যুৎ-নেটওয়ার্ক
বিভ্রাটের
শিকার,
তখন
তো
তিনি
ক্লাস
বন্ধ
করে
দিতে
বাধ্য
হন।
কিন্তু
পরমুহূর্তেই
বিদ্যুৎ-নেটওয়ার্ক
ফিরে
পেলেও
সব
শিক্ষার্থীকে
পুনরায়
ক্লাসে
ফিরিয়ে
আনা
সম্ভব
হয়
না।
এমন
পরিস্থিতিতে
শিক্ষক
বা
শিক্ষার্থী
কারো
পক্ষেই
ক্লাসে
মনোনিবেশ
করা
সম্ভব
নয়।
শুধু
তাই
নয়,
ক্লাস
শেষে
হোমওয়ার্ক
করে
সেটা
পাঠাতে
গিয়েও
বিড়ম্বনার
শিকার
হতে
হচ্ছে
শিক্ষার্থীদের
এবং
অভিভাবকদেরও
রিভর
কানেকশন
থাকা
সত্ত্বেও
মোবাইল
ডাটার
জন্য
বাড়তি
অর্থ
গুনতে
হচ্ছে।
সিটি করপোরেশন
থেকে
এবার
চলুন
যাই
একটু
গ্রামের
দিকে,
যেখান
থেকেও
মুগ্ধর
বন্ধুরা
ভার্চুয়াল
ক্লাস
করার
সংগ্রাম
চালিয়ে
যাচ্ছে।
গ্রামাঞ্চলে হাই
স্পিড
রিভর
নেটওয়ার্ক
ব্যবহার
তো
আকাশকুসুম
কল্পনা
মাত্র,
মোবাইল
ডাটাই
একমাত্র
ভরসা।
কিন্তু
সেখানেও
সমস্যা।
অনেক
ক্ষেত্রেই
দুর্বল
মোবাইল
নেটওয়ার্ক,
সেই
সঙ্গে
ধীরগতির
ইন্টারনেট।
আর
প্রত্যন্ত
অনেক
অঞ্চলে
বিদ্যুতের
ঘন
ঘন
আসা-যাওয়া
বা
দীর্ঘ
লোডশেডিংয়ের
কারণে
তো
অনেক
সময়
সেলফোন
ফুল
চার্জড
হওয়ারও
সময়
পায়
না।
মুগ্ধর
দুজন
বন্ধু
অনলাইন
ক্লাস
করলেও
পরীক্ষা
না
দেয়ার
কারণ
অনুসন্ধানে
দেখা
যায়
যে
দুর্বল
মোবাইল
নেটওয়ার্কের
জন্য
তারা
বাড়ির
বাইরে
গিয়ে
ধানক্ষেতের
কোনায়
যে
আম
গাছটি
আছে,
সেটার
ওপর
উঠে
অনলাইন
ক্লাস
করে।
এ
যেন
অনলাইন
নয়,
অনট্রি
(ontree)
ক্লাস।
গাছে
উঠে
কোনো
রকমে
ক্লাস
করা
গেলেও
গাছে
বসে
তো
আর
পরীক্ষা
দেয়া
সম্ভব
নয়।
ভেবে
দেখেছেন,
ক্লাস
করতে
গিয়ে
তারা
কতটা
ঝুঁকি
নিচ্ছে?
আর
ক্লাস
যদি
রাতে
বা
ঝড়বৃষ্টির
সময়
হয়,
তাহলে
তারা
কী
করবে?
ক্লাস
করতে
পারুক
আর
না-পারুক,
মাস
শেষে
শিক্ষককে
তো
প্রাপ্য
সম্মানী
দিতেই
হবে,
কারণ
শিক্ষক
তো
কষ্ট
করে
ঠিকই
ক্লাস
নিয়েছেন।
ক্লাস
না
হয়
জোড়াতালি
দিয়ে
করল,
কিন্তু
পরীক্ষার
সময়
এ
ধরনের
বিদ্যুৎ-ইন্টারনেট
নেটওয়ার্ক
বিভ্রাট
শিক্ষার্থীদের
জন্য
কতটা
পীড়াদায়ক,
তা
সহজেই
অনুমেয়।
চড়ুই
পাখির
রোমান্সের
মতো
বিদ্যুৎ-ইন্টারনেট
নেটওয়ার্কের
ক্ষণে
ক্ষণে
যাওয়া-আসা
দিয়ে
হয়তোবা
ফেসবুকিং
আর
মেসেঞ্জার
চ্যাটিং
হতে
পারে,
কিন্তু
কার্যকরী
ভার্চুয়াল-অনলাইন
শিক্ষণ
সম্ভব
নয়।
সরকারের
পক্ষে
দেশের
প্রত্যন্ত
এলাকায়
যখন
বিদ্যুতায়ন
সম্ভব
হয়েছে,
তখন
হয়তোবা
অচিরেই
নিরবচ্ছিন্ন
বিদ্যুৎ
সরবরাহ
সম্ভব
হবে
বলেই
আমরা
বিশ্বাস
করি।
একই
সঙ্গে
মোবাইল
নেটওয়ার্ক
প্রোভাইডারদের
সদিচ্ছা
থাকলে
মোবাইল
নেটওয়ার্ক
ও
ইন্টারনেট
সার্ভিসের
মান
ও
গতি
বাড়ানোও
অসম্ভব
কিছু
নয়।
ভার্চুয়াল ক্লাস
চালুর
ক্ষেত্রে
প্রাইভেট
বিশ্ববিদ্যালয়গুলো
তুলনামূলকভাবে
সুবিধাজনক
অবস্থানে
আছে।
কারণ
এসব
বিশ্ববিদ্যালয়ের
অধিকাংশ
শিক্ষার্থীই
উচ্চবিত্ত-মধ্যবিত্ত
শ্রেণী
থেকে
আসে।
তাছাড়া
তাদের
বসবাস
মূলত
শহরকেন্দ্রিক
হওয়ায়
বিদ্যুৎ
ও
ইন্টারনেট
প্রাপ্তিতে
তারা
বেশ
কিছুটা
সুবিধাজনক
অবস্থায়
আছে।
অনেক
প্রাইভেট
বিশ্ববিদ্যালয়ের
এ
ধরনের
প্রোগ্রাম
আগে
থেকেই
চলমান,
আবার
কেউ
কেউ
হয়তোবা
এরই
মধ্যে
সীমিত
আকারে
অনলাইন
ক্লাস-পরীক্ষা
চালু
করে
ফেলেছে।
এক্ষেত্রে
অধিকাংশ
পাবলিক
বিশ্ববিদ্যালয়
কোনো
পূর্ব
অভিজ্ঞতা
ও
প্রস্তুতি
না
থাকায়
কিছুটা
অপ্রস্তুত
অবস্থায়
পড়েছে।
তাদের
প্রয়োজন
একটু
সময়,
গুছিয়ে
নেয়ার
জন্য।
উপরন্তু,
এসব
বিশ্ববিদ্যালয়ের
অধিকাংশ
শিক্ষার্থীই
সমাজের
মধ্যবিত্ত,
নিম্নমধ্যবিত্ত
শ্রেণীর
প্রতিনিধিত্ব
করে
এবং
তাদের
বসবাসও
মূলত
গ্রামকেন্দ্রিক
হওয়ার
কারণে
ভার্চুয়াল
শিক্ষণের
ভৌত
সুবিধাদি
প্রাপ্তির
ক্ষেত্রে
তারা
বেশ
কিছুটা
অনগ্রসরমাণ।
আন্ডার গ্র্যাজুয়েট
প্রোগ্রাম
বন্ধ
রেখে
শুধু
আগ্রহী
পোস্ট
গ্র্যাজুয়েট
শিক্ষার্থীদের
(বিশেষ করে
টেকনিক্যাল
সাবজেক্ট,
যেখানে
ডিগ্রি
অর্জনের
জন্য
গবেষণাভিত্তিক
থিসিস
জমা
দেয়া
বাধ্যতামূলক)
গবেষণা
পরিচালনার
জন্য
সুপারভাইজারের
সুপারিশক্রমে
বিশ্ববিদ্যালয়ে
আসার/অবস্থান
করার
অনুমতি
দেয়া
যেতে
পারে।
তাছাড়া
শিক্ষকদের
বিভিন্ন
চলমান
গবেষণা
প্রকল্প
শেষ
করার
জন্যও
সংশ্লিষ্ট
পোস্ট
গ্র্যাজুয়েট
শিক্ষার্থীদের
সহযোগিতা
বা
উপস্থিতি
প্রয়োজন।
কারণ
চলমান
গবেষণা
প্রকল্পগুলো
সময়মতো
শেষ
করতে
না
পারলে
ভবিষ্যতে
বিভিন্ন
স্থানীয়
ও
আন্তর্জাতিক
দাতা
সংস্থা
থেকে
গবেষণা
প্রকল্পে
অর্থায়নের
ওপর
বিরূপ
প্রভাব
পড়তে
পারে।
তাছাড়া
চাকরিরত
শিক্ষার্থীদের
সময়মতো
এমএস-পিএইচডি ডিগ্রি
শেষ
না
হলে
শিক্ষা
ছুটিজনিত
জটিলতাও
সৃষ্টি
হতে
পারে।
উপরন্তু,
কৃষি
বা
অনুরূপ
প্রযুক্তিগত
বিষয়ে
যেখানে
গবেষণা
ফসল
উৎপাদন
মৌসুমভিত্তিক,
সেক্ষেত্রে
একটি
ফসল
মৌসুমে
গবেষণা
ব্যাহত
হলে
একজন
ছাত্র
বা
ছাত্রীর
ডিগ্রি
অর্জন
এক
বছর
পর্যন্ত
পিছিয়ে
যেতে
পারে।
শুধু
পোস্ট
গ্র্যাজুয়েট
শিক্ষার্থীদের
উপস্থিতিতে
ক্যাম্পাস
বা
আবাসিক
হলগুলোয়
সামাজিক-শারীরিক
দূরত্ব
বজায়
রাখা
সম্ভব
এবং
এক্ষেত্রে
স্বাস্থ্যঝুঁকির
মাত্রাও
অনেক
কম
হবে।
কাজেই
কেবল
আগ্রহী
পোস্ট
গ্র্যাজুয়েট
শিক্ষার্থীদের
জন্য
প্রয়োজনীয়
স্বাস্থ্য
সতর্কতা
বাধ্যতামূলক
করে
গবেষণা
কর্মকাণ্ড
ও
থিসিস
প্রস্তুতির
অনুমতির
বিষয়টি
বিবেচনা
করা
যেতে
পারে।
তবে আন্ডার
গ্র্যাজুয়েট
কোর্সগুলো
তড়িঘড়ি
করে
ভার্চুয়ালি
শুরু
করার
আগেই
কতগুলো
বিষয়
ভেবে
দেখা
দরকার,
নতুবা
হিতে
বিপরীত
হতে
পারে।
মোটাদাগে
যে
বিষয়গুলো
মাথায়
রেখে
এগোতে
হবে
সেগুলো
হলো:
বিশ্ববিদ্যালয়গুলোর অর্থনৈতিক,
সাংগঠনিক/দাপ্তরিক
ও
প্রযুক্তিগত
সক্ষমতা।
শিক্ষকদের
ভার্চুয়াল
পাঠদানের
অভিজ্ঞতা।
অনভিজ্ঞদের
ভার্চুয়াল
ক্লাসের
জন্য
লেকচার
কনটেন্ট
প্রস্তুত।
পাঠদান
পদ্ধতি
এবং
পরীক্ষা
গ্রহণের
বিষয়ে
প্রয়োজনীয়
ওরিয়েন্টেশন/মৌলিক
প্রশিক্ষণ;
ভার্চুয়াল
পাঠদানের
জন্য
কোর্স
কনটেন্টের
উপযোগিতা।
ব্যবহারিক
কোর্সের
ক্ষেত্রে
(বিশেষ করে
প্রযুক্তিগত
বিষয়গুলোর
ক্ষেত্রে,
যেখানে
ব্যবহারিক
কোর্স
মোট
কোর্সের
প্রায়
৪০-৪৫%)
ভার্চুয়াল
পাঠদানের
সম্ভাব্যতা
।
ভার্চুয়াল পরীক্ষা
গ্রহণ/মূল্যায়নের
পদ্ধতি
ও
প্রয়োজনীয়
নীতিমালা।
ছাত্রদের অনলাইন
ক্লাসে
উপস্থিতি
নিশ্চিতে
প্রয়োজনীয়
পদক্ষেপ
ও
নিয়মনীতি।
দেশব্যাপী (বিশেষ
করে
প্রত্যন্ত
অঞ্চলের)
অবস্থানরত
শিক্ষার্থীদের
(দরিদ্র, নিম্নমধ্যবিত্তসহ)
ভার্চুয়াল
শিক্ষা
গ্রহণের
জন্য
প্রয়োজনীয়
ভৌত
ও
প্রযুক্তিগত
সুবিধাদির
সহজপ্রাপ্যতা
(অ্যাকসেস) এবং
তাদের
অর্থনৈতিক
সক্ষমতা।
সর্বোপরি পরবর্তীতে
আইনগত
জটিলতা
পরিহারের
জন্য
ভার্চুয়াল
ক্লাস
শুরু
করার
আগেই
এ-সংক্রান্ত
প্রয়োজনীয়
নীতিমালা
প্রণয়ন
ও
অনুমোদন
(যদি না
থাকে)।
শিক্ষার্থীদের অনলাইন
ক্লাসে
এবং
পরীক্ষায়
উপস্থিতির
বিষয়টি
সবচেয়ে
স্পর্শকাতর
এবং
জটিল।
আমরা
অনেক
সময়
বলে
থাকি
যে
প্রচলিত
ফেস-টু-ফেস
ক্লাসেও
তো
শিক্ষার্থীদের
উপস্থিতি
৭০-৮০
শতাংশের
বেশি
থাকে
না।
সেক্ষেত্রে
ভার্চুয়াল
ক্লাসে
কেন
সব
শিক্ষার্থীর
উপস্থিতি
(১০০%) আমরা
আশা
করছি।
বিষয়টিকে
এতটা
সরলীকরণের
কিন্তু
সুযোগ
নেই।
প্রচলিত
ফেস-টু-ফেস
ক্লাসে/পরীক্ষায়
কোনো
শিক্ষার্থী
যখন
অনুপস্থিত
থাকে,
তখন
তা
তার
একান্ত
ব্যক্তিগত
কারণে
এবং
তার
অনুপস্থিতির
জন্য
সে
বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ
বা
অন্য
কাউকে
দায়ী
করতে
পারবে
না।
কিন্তু
অনলাইন
ক্লাসে
অথবা
পরীক্ষায়
কোনো
শিক্ষার্থী
যদি
বৈদ্যুতিক
বিভ্রাট
বা
ইন্টারনেট
নেটওয়ার্ক
জটিলতার
কারণে
অংশগ্রহণ
করতে
না
পারে,
তখন
এর
দায়
তো
কাউকে
না
কাউকে
নিতে
হবে
এবং
সেক্ষেত্রে
সৃষ্ট
জটিলতা
নিরসনের
বিষয়টি
শুরুতেই
সমাধান
হওয়া
খুব
জরুরি।
এক্ষেত্রে
প্রাইভেট
বিশ্ববিদ্যালয়গুলোর
প্রচলিত
নীতিমালা
বা
অভিজ্ঞতাকে
কাজে
লাগানো
যেতে
পারে।
যাই
হোক,
আমি
মনে
করি,
পাবলিক
বিশ্ববিদ্যালয়গুলোয়
অনলাইন
ক্লাস
চালু
করার
আগে
এর
সঙ্গে
সংশ্লিষ্ট
সব
পক্ষেরই
নির্দিষ্ট
কিছু
দায়দায়িত্ব
ও
প্রস্তুতি
গ্রহণের
বিষয়
রয়েছে।
নিম্নে
সংশ্লিষ্ট
বিভিন্ন
পক্ষের
করণীয়
বিষয়গুলো
তুলে
ধরছি:
১. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ: দক্ষ
ও
অভিজ্ঞ
জনবল
এবং
প্রয়োজনীয়
ভৌত
ও
প্রযুক্তিগত
সুবিধাদিসহ
আইসিটি
সেল
প্রতিষ্ঠা।
পুরো
শিক্ষা
কার্যক্রমের
অটোমেশন।
ভার্চুয়াল
শিক্ষণ
এবং
পরীক্ষা
গ্রহণ/মূল্যায়ন
সম্পর্কিত
পূর্ণাঙ্গ
নীতিমালা
প্রণয়ন
ও
অনুমোদন।
তাত্ত্বিক
ও
ব্যবহারিক
কোর্স
কনটেন্টগুলোকে
ভার্চুয়াল
শিক্ষণের
উপযোগীকরণ।
প্রতিটি
শিক্ষার্থীকে
ভর্তির
সঙ্গে
সঙ্গেই
একটি
ইউনিক
ই-মেইল
আইডি
প্রদান।
প্রথম
সেমিস্টার
থেকেই
শিক্ষার্থীদের
ভার্চুয়াল
শিক্ষণ
সম্পর্কে
ধারণা
দিয়ে
রাখা
যেন
প্রয়োজনীয়
মুহূর্তে
তারা
অতিসহজেই
তা
গ্রহণ
করতে
পারে।
প্রয়োজনীয়
সফটওয়্যার/প্রোগ্রামগুলো
যেন
শিক্ষার্থীরা
সুলভে
ডাউনলোড
ও
ব্যবহার
করতে
পারে
তার
ব্যবস্থা
করা।
মোবাইল
ফোন/ইন্টারনেট
সার্ভিস
প্রোভাইডারদের
সঙ্গে
করপোরেট
চুক্তির
মাধ্যমে
শিক্ষার্থী-শিক্ষকসহ
সংশ্লিষ্ট
সবার
জন্য
সুলভে
ইন্টারনেট
ডাটা
ব্যবহার
নিশ্চিত
করা।
প্রয়োজনীয় ক্ষেত্রে
শিক্ষার্থীদের
ল্যাপটপ
ক্রয়ের
জন্য
অনুদান/সহজ
শর্তে
ঋণের
ব্যবস্থা
করা।
ভার্চুয়াল
শিক্ষণের
(লেকচার কনটেন্ট
প্রস্তুত,
পাঠদান
পদ্ধতি
এবং
পরীক্ষা
গ্রহণ
ও
উত্তরপত্র
মূল্যায়ন)
ওপর
শিক্ষকদের
প্রয়োজনীয়
পরিচিতি/প্রশিক্ষণ
এবং
প্রযুক্তিগত
সহায়তা
প্রদান।
২. শিক্ষার্থী: ভার্চুয়াল শিক্ষণের
জন্য
নিজেদের
মানসিকভাবে
প্রস্তুতকরণ। ভার্চুয়াল শিক্ষণের
জন্য
প্রয়োজনীয়
ভৌত
ও
প্রযুক্তিগত
প্রস্তুতি
গ্রহণ
(ল্যাপটপ, স্মার্টফোন,
রিভর,
মোবাইল
ডাটা
ইত্যাদি)। নিয়মিত ভার্চুয়াল
ক্লাসে
অংশগ্রহণ। হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট,
প্রজেক্ট
রিপোর্ট
ইত্যাদি
সঠিকভাবে
প্রস্তুতকরণ
এবং
সময়মতো
প্রেরণ। প্রযুক্তিগত সীমাবদ্ধতা
ও
প্রতিকূলতাগুলো
সহজভাবে
মেনে
নিয়ে
ভার্চুয়াল
শিক্ষণ
চালিয়ে
যাওয়া। সব অবস্থায়
কোর্স
শিক্ষক
ও
বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষকে
ভার্চুয়াল
শিক্ষণ
কার্যক্রম
পরিচালনায়
সার্বিক
সহায়তা
প্রদান।
৩. সরকার: সব বিশ্ববিদ্যালয়ের
সঙ্গে
আলোচনা
করে
ভার্চুয়াল
শিক্ষণ
সম্পর্কিত
একটি
পূর্ণাঙ্গ
নীতিমালা
প্রণয়ন,
যার
আলোকে
প্রতিটি
বিশ্ববিদ্যালয়
তার
নিজস্ব
নীতিমালা
প্রণয়ন
করবে।
এতে
বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীদের
মাঝে
বৈষম্যের
সম্ভাবনা
কমে
আসবে।
ভার্চুয়াল শিক্ষণের
জন্য
প্রয়োজনীয়
ভৌত
ও
প্রযুক্তি
সুবিধাদি
নিশ্চিতকরণ,
দক্ষ
জনবল
নিয়োগ
এবং
প্রশিক্ষণের
জন্য
পর্যাপ্ত
বাজেট
নিশ্চিতকরণ।
বিশ্ববিদ্যালয়ে
ভর্তি
হওয়ার
সঙ্গে
সঙ্গে
প্রতিটি
শিক্ষার্থীকে
ল্যাপটপ
ক্রয়ের
জন্য
সহজ
শর্তে
ঋণ
প্রদান
নিশ্চিতকরণ
এবং
অতিদরিদ্র
শিক্ষার্থীদের
জন্য
অনুদান
প্রদানের
ব্যবস্থা
করা।
সব মোবাইল
নেটওয়ার্ক
প্রোভাইডারকে
দেশের
প্রত্যন্ত
অঞ্চল
পর্যন্ত
দ্রুতগতির
ইন্টারনেট
সার্ভিস
প্রদানে
বাধ্য
করা
এবং
শিক্ষার্থীদের
জন্য
মোবাইল
ডাটা
ব্যবহারে
বিশেষ
সুলভ
প্যাকেজ
নিশ্চিত
করা।
দেশের
প্রত্যন্ত
অঞ্চলে
নিরবিচ্ছিন্ন
বিদ্যুৎ
সরবরাহ
নিশ্চিত
করা।
পরিশেষে আরো
একটি
বিষয়ে
দৃষ্টি
আকর্ষণ
করতে
চাই।
আমাদের
ভেবে
দেখতে
হবে
যে
ভার্চুয়াল
শিক্ষণকে
কি
আমরা
একটি
আপত্কালীন
বিকল্প
পদ্ধতি
হিসেবে
চিন্তা
করছি,
নাকি
সবসময়ের
জন্য
একটি
চলমান
সমান্তরাল
শিক্ষণ
পদ্ধতি
হিসেবে
গ্রহণ
করতে
যাচ্ছি?
এ
বিষয়টি
কিন্তু
অত্যন্ত
গুরুত্বপূর্ণ
আমাদের
প্রস্তুতি,
নীতিমালা
প্রণয়ন
এবং
বিনিয়োগের
জন্য।
ফেস-টু-ফেস
শিক্ষণের
পাশাপাশি
ভার্চুয়াল
শিক্ষণকে
একটা
সমান্তরাল
পদ্ধতি
হিসেবে
চালু
রাখা।
কেবল
ঐচ্ছিক
কোর্সগুলো
সবসময়
ভার্চুয়াল
পদ্ধতিতে
পাঠদান
ও
মূল্যায়ন
করা
যেতে
পারে।
সেক্ষেত্রে
শিক্ষার্থী-শিক্ষকসহ
পুরো
বিশ্ববিদ্যালয়
যন্ত্র
বছরব্যাপী
ভার্চুয়াল
শিক্ষণের
চর্চার
মধ্যে
থাকবে
এবং
বর্তমানের
করোনা
দুর্যোগের
মতো
যেকোনো
জরুরি
পরিস্থিতিতে
পুরো
শিক্ষা
কার্যক্রম
খুব
সহজেই
ভার্চুয়াল
পদ্ধতিতে
চলে
যেতে
পারবে।
অর্থাৎ
ভার্চুয়াল
শিক্ষণকে
একটি
ব্যাক-আপ
হিসেবে
সবসময়
প্রস্তুত
রাখা।
যেমনটা
বাসায়
নিরবচ্ছিন্ন
বিদ্যুৎ
সরবরাহ
পাওয়ার
জন্য
আমরা
আইপিএস-জেনারেটরের
ব্যবস্থা
রাখি,
যা
বিদ্যুৎ
চলে
যাওয়ার
সঙ্গে
সঙ্গে
আমাদের
তাত্ক্ষণিক
স্বয়ংক্রিয়ভাবে
বিদ্যুৎ
সরবরাহ
করে।
ব্যাক-আপ
হিসেবে
আইপিএস-জেনারেটর
না
থাকলে
দু-একটি
মোমবাতি
বা
টর্চলাইট
নিয়ে
হাজার
চেষ্টা
করেও
কিন্তু
আমরা
পুরো
বাসাকে
সমভাবে
আলোকিত
করতে
পারব
না।
কোনো
না
কোনো
ঘর
অন্ধকারে
নিমজ্জিত
থাকবেই।
কাজেই উপরোক্ত
বিষয়গুলো
বিবেচনায়
রেখে
প্রয়োজনীয়
স্বল্প
ও
দীর্ঘমেয়াদি
প্রস্তুতি
নিয়েই
আমাদের
ভার্চুয়াল
শিক্ষণের
দিকে
অগ্রসর
হওয়া
উচিত
বলে
আমি
মনে
করি।
কোনো
শিক্ষার্থী
যেন
কোনোভাবেই
এক্ষেত্রে
অর্থনৈতিক
বা
প্রযুক্তিগত
বৈষম্যের
শিকার
না
হয়,
সে
বিষয়ে
সদাশয়
কর্তৃপক্ষকে
সবসময়
সচেতন
থেকে
ভবিষ্যৎ
করণীয়
ঠিক
করতে
হবে।
আমার
দৃঢ়
বিশ্বাস
যে
উপরোক্ত
বিষয়গুলো
সমাধান
করে
পাবলিক
বিশ্ববিদ্যালয়গুলো
খুব
দ্রুতই
ভার্চুয়াল
শিক্ষণ
কার্যক্রম
শুরু
করতে
পারবে।
ড. মো. পারভেজ আনোয়ার: অধ্যাপক, কৃষিতত্ত্ব
বিভাগ
বাংলাদেশ
কৃষি
বিশ্ববিদ্যালয়
parvezanwar@bau.edu.bd










