মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি জয়ী হলে চীন তাকে উসকানি দেয়ার সাহস করবে না। কারণ প্রেসিডেন্ট শি জিনপিং জানেন যে ডোনাল্ড ট্রাম্প ‘খ্যাপাটে’। ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডে বক্তব্যের সময় এ কথা বলেন তিনি। আগামী মাসে ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং চীন যদি তাইওয়ানকে অবরোধ করতে চায়, তাহলে বেইজিংয়ের ওপর শুল্ক আরোপ করা হবে। চীনের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমি বলি কি, আপনি যদি তাইওয়ানে যান (অবরোধ) তাহলে আমি ১৫০-২০০ শতাংশ কর আরোপ করব।’ খবর বিবিসি