পদত্যাগপত্রে গ্যাবার্ড ট্রাম্পকে লিখেছেন, ‘আমার ওপর আপনি যে আস্থা রেখেছেন এবং গত দেড় বছর জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের নেতৃত্ব দেয়ার যে সুযোগ দিয়েছেন, তার জন্য আমি গভীর কৃতজ্ঞ।’ কারণ হিসেবে তিনি তার স্বামীর সম্প্রতি ক্যান্সার শনাক্তের বিষয়টি উল্লেখ করেন।

তুলসী গ্যাবার্ডের জন্ম ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের সামোয়ায়। ১৯৮৩ সালে তুলসী গ্যাবার্ডের পরিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে স্থায়ীভাবে বাস করতে শুরু করে। তুলসী গ্যাবার্ড হাওয়াই থেকে ২০১৩ সালে প্রথমবার এমপি নির্বাচিত হন। ২০২১ সাল পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। রাজনীতি ছাড়াও দুই দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের আর্মি ন্যাশনাল গার্ডের সঙ্গে যুক্ত ছিলেন তুলসী। ইরাক ও কুয়েতের মতো দেশেও ওই সময় দায়িত্ব পালন করেন তিনি।

২০২২ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করে ডেমোক্রেটিক পার্টি ছাড়েন তুলসী। তার আগে ২০২০ সালে বাইডেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দৌড়েও তিনি শামিল হয়েছিলেন। ২০২৪ সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেন। চলতি বছর প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারাভিযানে সাহায্য করেন তিনি। নির্বাচনে জয়লাভের পর তুলসীকে গোয়েন্দা পরিচালক করেন ট্রাম্প।