১৮ মে ৯৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল সেভেন অ্যান্ড আই হোল্ডিংস তোশিফুমির মৃত্যুর খবরটি নিশ্চিত করে। ১৯৩২ সালে জাপানের নাগানোতে সুজুকির জন্ম। তিনি ১৯৭৩ সালে সেভেন-ইলেভেনের মার্কিন অপারেটর সাউথল্যান্ড করপোরেশনের সঙ্গে অংশীদারত্ব করেন। এরপর ১৯৭৪ সালে টোকিওতে প্রথম ‘সেভেন-ইলেভেন জাপান’ স্টোর খোলেন সুজুকি। এর পরই এক বিশাল পরিবর্তন আসে জাপানের খুচরা বিক্রয় খাতে। খবর জাপান টুডে
সেভেন-ইলেভেন জাপানের প্রতিষ্ঠাতা তোশিফুমি সুজুকি মারা গেছেন
সেভেন-ইলেভেন জাপানের প্রতিষ্ঠাতা তোশিফুমি সুজুকি মারা গেছেন। তাকে জাপানের ‘কনভেনিয়েন্স স্টোর’ বা চেইন শপের জনক বলা হয়।










