কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার দেশটির আমিরি দিওয়ান (রাজকীয় দরবার) এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে। মৃত্যুকালে শেখ হামাদের বয়স হয়েছিল ৭৪ বছর।
বিবৃতিতে বলা হয়, আল্লাহর ফয়সালার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে গভীর শোকের সঙ্গে জাতির শ্রদ্ধেয় নেতা, প্রয়াত আমির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যু সংবাদ জানানো হচ্ছে। আল্লাহ যেন তার প্রতি রহমত বর্ষণ করেন এবং দেশ ও জাতির জন্য তার অবদান ও সেবার সর্বোত্তম প্রতিদান দান করেন।
শেখ হামাদ বিন খলিফা আল থানি কাতারের আধুনিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে দেশটির অর্থনীতি, জ্বালানি খাত, শিক্ষা ও বৈদেশিক সম্পর্কের উল্লেখযোগ্য উন্নয়ন ঘটে।
তিনি ২০১৩ সালে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করে তার ছেলে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দায়িত্ব অর্পণ করেন।










