ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘দানব’ বলে তীব্র ভাষায় কটাক্ষ করে মুসলিম বিশ্বকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
কামলিকা মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেন, আমি বিশ্বাস করি নেতানিয়াহু নামে পরিচিত এই জালিম বিশ্ব মুসলিমের হাত থেকে প্রয়োজনীয় শিক্ষা লাভ করবে।
এর আগে গত মঙ্গলবার তুরস্ক-ইরান দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা প্রেক্ষাপট নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন এরদোগান। ফোনালাপে তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতির আলোচনা যাতে একটি ইতিবাচক ও অনুকূল ফলাফলে পৌঁছায়, তা নিশ্চিত করতে তুরস্ক সব ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।










