শানজি প্রদেশের থংচৌ গ্রুপ পরিচালিত লিউশেনইউ কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে কয়েকশ কর্মী উদ্ধার অভিযানে অংশ নেন। প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় শানজির একটি কয়লা খনিতে এ বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় সেখানে ২৪৭ জন শ্রমিক দায়িত্বরত ছিলেন বলে জানা গেছে।
এ ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহতদের চিকিৎসা এবং বেঁচে থাকাদের সন্ধানে কোনো রকম ত্রুটি না রাখার আহ্বান জানিয়েছেন। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার নির্দেশও দিয়েছেন তিনি।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, কয়লা খনি পরিচালনাকারী কর্মকর্তাদের আটক করা হয়েছে।
চীনের অন্যতম দরিদ্র প্রদেশ শানজি, দেশটির কয়লা খনির রাজধানী হিসেবে পরিচিত। ২০০০-এর দশকের শুরুর দিকে চীনের কয়লা খনি শিল্পে মারাত্মক দুর্ঘটনা সাধারণ বিষয় ছিল। সাম্প্রতিক বছরগুলোয় নিরাপত্তার মানদণ্ড কঠোর করা হলেও এখনো দুর্ঘটনা ঘটছে। ২০২৩ সালে উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলয়া অঞ্চলের একটি উন্মুক্ত কয়লা খনি ধসে ৫৩ জন নিহত হন। এর আগে ২০০৯ সালে উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের একটি খনিতে বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছিলেন।










