ইরান যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বাজেট বাড়িয়ে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার করার প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন। খবর বিবিসি।
বুধবার শুনানিতে বিষয়টির যৌক্তিকতা তুলে ধরার জন্য যুক্তরাষ্ট্রের হাউস আর্মড সার্ভিসেস কমিটির সামনে হাজির হতে হয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে। তার সঙ্গে অংশ নিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ড্যান কেইন।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম মার্কিন আইনপ্রণেতাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন হেগসেথ।










