গ্রামীণ ফোনের নতুন চিফ বিজনেস কর্মকর্তা (সিবিও) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আসিফ নাইমুর রশিদ। এ নিয়োগের মাধ্যমে তিনি কোম্পানির আগের সিবিও কাজী মাহবুব হাসানের স্থলাভিষিক্ত হবেন।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গ্রামীণ ফোন। আগামী ১৬ এপ্রিল থেকে প্রতিষ্ঠানটিতে আসিফ নাইমুরের নিয়োগ কার্যকর হবে।
গ্রামীণ ফোনে যোগদানের আগে রবি আজিয়াটা লিমিটেডের চিফ ইনফরমেশন কর্মকর্তা হিসেবে কাজ করেন ড. আসিফ নাইমুর রশিদ। টেলিনর গ্রুপের আইসিটি, ডিজিটাল ট্রান্সফরমেশন লিডার হিসাবে পরিচিত আসিফ নাইমুর ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত গ্রামীণ ফোন, টেলিনর মিয়ানমার, টেলিনর এএসএ এবং সিমেন্সে বিভিন্ন পদে নেতৃত্ব দিয়েছেন।
নতুন সিবিওকে স্বাগত জানিয়েছেন গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।
গ্রামীণ ফোনের নতুন সিবিও ড. আসিফ নাইমুর রশিদ
গ্রামীণ ফোনের নতুন চিফ বিজনেস কর্মকর্তা (সিবিও) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আসিফ নাইমুর রশিদ। এ নিয়োগের মাধ্যমে তিনি কোম্পানির আগের সিবিও কাজী মাহবুব হাসানের স্থলাভিষিক্ত হবেন।










