গেমারদের জন্য বাজারে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে সিম্ফনি। জেড৪৫ নামে এটি পাওয়া যাবে।

সম্প্রতি রাজধানীর মিরপুরে একটি কনভেনশন হলে নতুন স্মার্টফোনটির উদ্বোধন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহীদ, সিম্ফনি মোবাইলের মার্কেটিং এজেন্সি পিংকের ব্যবস্থাপনা পরিচালক চিত্রনায়ক রিয়াজ, সিম্ফনি মোবাইলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা শবনম বুবলিসহ কর্মকর্তারা এবং সিম্ফোনির চ্যানেল পার্টনারও উপস্থিত ছিল।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাকারিয়া শাহীদ জানান, তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই আমরা এ ট্রেন্ডি সিম্ফনি জেড৪৫ ফোনটি নিয়ে এসেছি। স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১১ দেয়া হয়েছে। ২০:৯ আসপেক্ট রেশিওর স্মার্টফোনটিতে ৬ দশমিক ৫২ ইঞ্চির ১৬০০X৭২০ রেজল্যুশনের ভি নচ ডিসপ্লে দেয়া হয়েছে। জেড৪৫ স্মার্টফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে।

নীল ও সবুজ রঙে স্মার্টফোনটি কিনতে ১০ হাজার ১৯০ টাকা ব্যয় করতে হবে।