ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য নতুন আপডেট উন্মুক্ত করেছে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম। এর মাধ্যমে কনফারেন্স শেষে মাইক্রোফোন চালু থাকার বিষয়ে যে অভিযোগ আসছিল, সেটির সমাধান হয়েছে। প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী এটি একটি বাগ ছিল। তবে সমস্যাটি শুরুর কারণ জানা যায়নি। গত বছরের ডিসেম্বর থেকে ব্যবহারকারীরা সমস্যাটির বিষয়ে অভিযোগ জানিয়ে আসছিল। মিটিং শেষে মাইক্রোফোন চালু থাকা ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করে। ইটি টেলিকম