প্রায় আট বছর পর ক্রোম ব্রাউজারের লোগোয় পরিবর্তন আনছে গুগল। গুগলের আধুনিক ব্র্যান্ড এক্সপ্রেশনের অংশ হিসেবে ডিজাইনটি আরো সাধারণভাবে উপস্থাপন করা হয়েছে। শিগগিরই সব ডিভাইসে নতুন ডিজাইনটি চালু করা হবে। নতুন ডিজাইনে বিশেষ কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই লাল, নীল, সবুজ ও হলুদ রঙ ব্যবহার করা হয়েছে। স্যাচুরেশন কিছুটা বাড়ানো হয়েছে এবং শ্যাডো কমানো হয়েছে। তবে বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য লোগোয় ভিন্নতা যুক্ত করা হয়েছে। গিজমোচায়না