বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্মার্ট অডিও ডিভাইস নিয়ে এল ভারতের ফ্যাশন ব্র্যান্ড ফাস্ট্র্যাক। দেশে ফাস্ট্র্যাকের একমাত্র পরিবেশক সেলেক্সট্রা লিমিটেড। প্রতিষ্ঠানটির মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে ফাস্ট্র্যাক কার্যক্রম শুরু করলো।

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে প্রথমে গ্যাজেট অ্যান্ড গিয়ার এবং পরে সেলেক্সট্রা লাইফস্টাইলের শোরুমে আনুষ্ঠানিকভাবে অডিও পণ্যগুলো উন্মোচন করা হয়। পণ্যগুলো উন্মোচন করেন টাইটানের বাংলাদেশ বিজনেস হেড সঞ্জয় ভট্টাচার্য। 

এছাড়া উপস্থিত ছিলেন ফাস্ট্র্যাকের মল্লিকার্জুন পাতিল, সেলেক্সট্রা লাইফস্টাইল শপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত, সেলেক্সট্রা লিমিটেডের ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম ও হেড অব সেলস মামুন খান। 

সঞ্জয় ভট্টাচার্য বলেন, ‘‌আমাদের লক্ষ্য গ্রাহক যাতে বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্ট পায়।’

সাকিব আরাফাত বলেন, ‘‌ফাস্ট্র্যাক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। এখন থেকে ফাস্ট্র্যাক ব্র্যান্ডের অডিও আইটেমগুলো আমাদের অনলাইন এবং অফলাইনে সবসময় পাওয়া যাবে।’

সেলেক্সট্রার পক্ষ থেকে জানানো হয়, এ পণ্যগুলোর বাজারমূল্য হবে ২ থেকে ৯ হাজার টাকার মধ্যে। দেশের বিভিন্ন অনলাইন এবং অফলাইন রিটেইল শপে পাওয়া যাবে।