যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে ২০২২ সালে ৩ লাখ ৬৩ হাজার কর্মী ছাঁটাই হয়েছে। ২০২১ সালের তুলনায় যা ১৩ শতাংশ বেশি। শিকাগোভিত্তিক কোম্পানি চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাসের প্রতিবেদনে আরো বলা হয়, প্রযুক্তি খাতে ছাঁটাই হয়েছে ৯৭ হাজার ১৭১ জন। ২০২১ সালের তুলনায় এ খাতে ছাঁটাই বেড়েছে ৬৪৯ শতাংশ। ২০০০-এর দিকে ডট-কম ক্র্যাশ পরবর্তী প্রযুক্তি খাতে সর্বোচ্চ কর্মী ছাঁটাইয়ের বছর ছিল ২০২২ সাল। সর্বশেষ দফায় কর্মী ছাঁটাইয়ের মিছিলে যোগ দিয়েছে জুম। ভিডিও স্ট্রিমিং জায়ান্টটি জানায়, তারা তাদের ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করবে। এতে ১ হাজার ৩০০ কর্মী চাকরি হারাতে পারে। গত মঙ্গলবার ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করে জুম সিইও এরিক ইউয়ান জানান, আসন্ন অর্থবছরে নিজের বেতনের ৯৮ শতাংশ কর্তন করবেন এবং বোনাস গ্রহণ করবেন না। এছাড়া অন্যান্য শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বেতনও ২০ শতাংশ কর্তন করা হবে বলে জানায় জুম ভিডিও কমিউনিকেশনস। গত সপ্তাহে সাড়ে ছয় হাজার কর্মী ছাঁটাই করেছে অন্য মার্কিন কোম্পানি ডেল টেকনোলজিস। কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মেটা, অ্যালফাবেট, অ্যামাজনসহ বেশির ভাগ প্রযুক্তি জায়ান্ট।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাই ৬৪৯% বেড়েছে
যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে ২০২২ সালে ৩ লাখ ৬৩ হাজার কর্মী ছাঁটাই হয়েছে। ২০২১ সালের তুলনায় যা ১৩ শতাংশ বেশি। শিকাগোভিত্তিক কোম্পানি চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাসের প্রতিবেদনে আরো বলা হয়, প্রযুক্তি খাতে ছাঁটাই হয়েছে ৯৭ হাজার ১৭১ জন।










