২০২৩ সালে থ্রিজি নেটওয়ার্ক পুরোদমে বাতিল করতে যাচ্ছে যুক্তরাজ্য ভোডাফোন। পরবর্তী প্রজন্মের ফোরজি ও ফাইভজি নেটওয়ার্ক সংযোগে মনোযোগ দিতে এ সিদ্ধান্ত নিয়েছে টেলিকম জায়ান্টটি। যুক্তরাজ্যে ১৭ বছর থ্রিজি নেটওয়ার্ক সরবরাহ করেছে তারা। বর্তমানে থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করছেন ভোডাফোনের ৪ শতাংশ গ্রাহক। পাঁচ বছর আগেও ৩০ শতাংশ গ্রাহক থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করতেন। ভোডাফোনের সিইও আহমেদ এসাম বলেন, ফোরজি ও ফাইভজি নেটওয়ার্কের চেয়ে পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে থ্রিজি নেটওয়ার্ক; যা আগামী প্রজন্মের অবকাঠামোর সঙ্গে অকার্যকর। তাছাড়া সাশ্রয়ী স্মার্টফোনগুলোও ইদানীং ফাইভজি সাপোর্ট করছে। দ্য গার্ডিয়ানের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে ২০ লাখ থেকে ৩০ লাখ মানুষ থ্রিজি নেটওয়ার্ক ব্যবহার করে।-টেক টাইমস
যুক্তরাজ্যে থ্রিজি নেটওয়ার্ক বাদ দিচ্ছে ভোডাফোন
২০২৩ সালে থ্রিজি নেটওয়ার্ক পুরোদমে বাতিল করতে যাচ্ছে যুক্তরাজ্য ভোডাফোন। পরবর্তী প্রজন্মের ফোরজি ও ফাইভজি নেটওয়ার্ক সংযোগে মনোযোগ দিতে এ সিদ্ধান্ত নিয়েছে টেলিকম জায়ান্টটি।










