গত কয়েক বছরে গুগলের বিভিন্ন অ্যাপ ও সার্ভিসে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রিপ্লাই চালু হয়েছে। এর অংশ হিসেবে এবার গুগল ভয়েসে স্মার্ট রিপ্লাই সাজেশন ফিচার চালু করা হয়েছে। নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথোপকথনের সময় মেসেজ লেখার বক্সে স্মার্ট রিপ্লাই দেয়ার অপশন ব্যবহারকারীর সামনে দৃশ্যমান হবে। সাধারণ ব্যবহারে সব চ্যাটবক্সে এটি আসবে না বলে গুগল সূত্রে জানা গেছে। মেসেজ পাঠানোর ক্ষেত্রে সাধারণত তিনজনের জন্য এ সাজেশন ফিচার ব্যবহারের সুযোগ দেয়া হচ্ছে। ৯টু৫গুগল