ই-কমার্স প্রতিষ্ঠান ইবে ৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি সম্প্রতি এ ছাঁটাইয়ের কথা জানিয়েছে, যা প্রতিষ্ঠানের ক‌র্ম‌িবহরের ৪ শতাংশ। এ প্রসঙ্গে ইবের সিইও জেমি আইয়ানোনে বলেন, নতুন এ পদক্ষেপ প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত সম্ভাবনাময়। ফলে ইবের বিনিয়োগ সক্ষমতা বাড়বে। কর্মী ছাঁটাইয়ের ঘোষণার আগে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য প্রায় ১ শতাংশ বেড়েছে। উচ্চমূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির প্রভাবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কয়েক মাস ধরে কর্মী ছাঁটাই করছে। রয়টার্স