রাশিয়ার সয়ুজ রকেটে যুক্তরাজ্যের বৈশ্বিক যোগাযোগ প্রতিষ্ঠান ওয়ানওয়েবের ৩৪টি স্যাটেলাইট উেক্ষপণ করা হয়েছে। মস্কোর মহাকাশ সংস্থা রসকসমস এ কথা জানিয়েছে। খবর গ্যাজেটস নাউ।

সারা বিশ্বে স্যাটেলাইটভিত্তিক উন্নত ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে পৃথিবীর নিম্নকক্ষে একটি নক্ষত্রমণ্ডল নির্মাণে কাজ করছে ওয়ানওয়েব। আগামী বছরের মধ্যে ৬৫০টি স্যাটেলাইটের সহায়তায় বিশ্বে বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে কাজ করছে যুক্তরাজ্যের এ প্রতিষ্ঠান।

ইউরোপের আরিয়ানস্পেস পরিচালিত রাশিয়ান রকেটটি গায়ানা স্পেস সেন্টার থেকে যাত্রা করে। রকেট উেক্ষপণের পর রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস লিফটঅফ লিখে টুইট করে। সংস্থাটি জানায়, সয়ুজ এসটি বি রকেটটি সফলভাবে স্যাটেলাইটগুলো কক্ষপথে পাঠাতে সক্ষম হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রদানে প্রযুক্তি খাতের অন্যতম ধনী ইলোন মাস্ক ও অ্যামাজনের জেফ বেজোসের সঙ্গে তুমুল প্রতিযোগিতায় রয়েছে ওয়ানওয়েব।