ইন্টারনেটে ক্ষতিকর ও নেতিবাচক কনটেন্ট বন্ধে নতুন ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে নতুন ব্যবস্থায় কোন নীতিমালা থাকছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। খবর রয়টার্স।

ক্রেমলিনের ওয়েবসাইটে প্রেসিডেনশিয়াল অর্ডারের তালিকায় নতুন পদ্ধতিটি লিপিবদ্ধ ছিল। সেখানে ক্ষতিকর বিষয়বস্তুর জন্য স্ব-নিয়ন্ত্রিত রেজিস্টার হিসেবে এটিকে উল্লেখ করা হয়েছে। অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় এটির ব্যবহার হবে বলেও উল্লেখ করা হয়েছিল। আগামী ১ জুনের মধ্যে ক্রেমলিন নতুন পদ্ধতিটি পর্যালোচনা করবে বলে জানা গেছে।

নতুন পদ্ধতিতে পুতিন অনলাইনে প্রকাশিত কনটেন্ট বন্ধে আরো কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি তরুণদের বিপথগামী করতে এবং সরকারবিরোধী আন্দোলনে উসকানি দেয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে।