পাঁচটি অক্ষর থেকে নির্দিষ্ট শব্দ তৈরিতে ব্যবহারকারীদের জন্য ওয়ার্ডল নামের শব্দ যাচাইয়ের গেমস চালু করেছিল মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার। সেখানে একটি চ্যাটবটও ছিল। তবে কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে সেটি বন্ধ করে দিয়েছে টুইটার। খবর দ্য ভার্জ।

ব্যবহারকারীদের ওয়ার্ডল পোস্টে আক্রমণাত্মক উত্তর ও পরের দিনের গেম সম্পর্কে স্পয়লার দেয়ার কারণে ওয়ার্ডলিনেটর নামের এ চ্যাট বট বন্ধের সিদ্ধান্ত নেয় প্লাটফর্মটি। চ্যাটবট যে স্পয়লারগুলো দিত, সেগুলো পরের দিন মিলে যেত। ফলে যিনি গেমে প্রবেশ করতেন তিনি খেলার আগ্রহ হারাতেন।

ওয়ার্ডল এমন একটি গেম, যেখানে প্রত্যেক খেলোয়াড় পাঁচটি অক্ষর থেকে শব্দ নির্ধারণে ছয়বার সুযোগ পান। সবার জন্য শব্দের উত্তর একই এবং প্রতিদিন মাত্র একবার উত্তর পরিবর্তন হয়। গেমটিতে ব্যতিক্রমী শেয়ারিং ফিচার রয়েছে। যেখানে গেমাররা ইমোজি সিরিজ কপি করে পেস্ট করতে পারবেন।

চ্যাটবটটি অপসারণের পর বর্তমানে গেমটির রেজাল্ট পোস্টের মাধ্যমে পরের ওয়ার্ড চিহ্নিত করার বিষয়টি ইন্টারনেটে ছড়িয়ে গেছে। এছাড়া অন্য কেউ ওয়ার্ডলিনেটরের মতো নতুন একটি চ্যাটবট তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।