গুগল ড্রাইভে হোয়াটসঅ্যাপের চ্যাট ও ফাইল ব্যাকআপ স্টোরেজ কমাবে গুগল। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর টেকরাডার।

গুগল ড্রাইভে হোয়াটসঅ্যাপের চ্যাট ব্যাকআপ রাখার ক্ষেত্রে স্টোরেজে কোনো লিমিট নির্দিষ্ট নেই। তবে সম্প্রতি হোয়াটসঅ্যাপ বেটার স্নিপেট কোডের তথ্যানুযায়ী ওয়াবেটাইনফো জানায়, শিগগিরই আনলিমিটেড স্টোরেজ ব্যবহারের সুবিধা বন্ধ হয়ে যাবে।

ড্রাইভে হোয়াটসঅ্যাপের চ্যাট ও মিডিয়া ফাইল ব্যাকআপ রাখার ক্ষেত্রে কোনো ব্যবহারকারী নির্ধারিত সীমা অতিক্রম করলেই গুগলের পক্ষ থেকে সতর্কবার্তা পাঠানো হবে। তবে ব্যাকআপের ক্ষেত্রে কী পরিমাণ স্টোরেজ ব্যবহারের সুবিধা দেয়া হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। গুগল ড্রাইভে হোয়াটসঅ্যাপের আনলিমিটেড ব্যাকআপ সুবিধা বন্ধ করার বিষয়টি একেবারেই অনাকাঙ্ক্ষিত নয়। ব্যাকআপ প্রদানে গুগলকে বিপুল খরচ করতে হয়।