উত্তর ভিয়েতনামের উৎপাদন কেন্দ্রে আরো ৯২ কোটি ডলার বিনিয়োগ করবে স্যামসাং ইলেকট্রনিকস। সম্প্রতি এক বিবৃতিতে এ কথা জানা গেছে। খবর গ্যাজেটসনাউ।

এক বিবৃতিতে দেশটির সরকার জানায়, নতুন বিনিয়োগের ফলে দেশটির থাই নগুয়েন প্রদেশে অবস্থিত কারখানায় প্রিন্টেড সার্কিট বোর্ড থেকে শুরু করে স্মার্টফোনের অন্যান্য যন্ত্রাংশ উৎপাদন বাড়বে। পাশাপাশি প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগের পরিমাণ ২২৭ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

প্রযুক্তি পণ্যের উৎপাদন ও বিশ্বের বিভিন্ন প্রান্তে সরবরাহের দিক থেকে ভিয়েতনাম বেশ জনপ্রিয়। এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান দেশটিতে তাদের কারখানা স্থাপনের পাশাপাশি বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। কভিড-১৯ মহামারীর সংক্রমণ প্রতিরোধে ভিয়েতনাম ভালো উদাহরণ তৈরি করতে পেরেছে।