ফক্সকনসহ তাইওয়ানের অন্যান্য প্রযুক্তি পণ্য সরবরাহ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মূলত উত্তর আমেরিকায় বৈদ্যুতিক গাড়ি ও অন্যান্য সার্ভারের যে চাহিদা রয়েছে সেটি পূরণেই এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানগুলো। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর কৌশলী বিনিয়োগের জন্য ফক্সকনের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে মেক্সিকো। ওহাইও, উইসকনসিন ও মেক্সিকোতে ফক্সকন গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে বলেও সূত্রে জানা গেছে। রয়টার্স