টুইটারে প্রথম টুইট, কার্টুন বানর থেকে শুরু করে বিভিন্ন ভিডিও ক্লিপস গত বছর নন-ফাঞ্জিবল টোকেন বা এনএফটি হিসেবে বিক্রি হয়েছে। মার্কেট ট্র্যাকার ড্যাপরাডারের উপাত্তে দেখা গেছে, ২০২১ সালে এ ডিজিটাল অ্যাসেট বিক্রি আড়াই হাজার কোটি ডলার ছাড়িয়েছে। এর আগের বছর এনএফটি বিক্রি হয়েছিল যেখানে ৯ কোটি ৪৯ লাখ ডলার, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে সর্বোচ্চ ১ হাজার ১৬০ কোটি ডলার এনএফটি বিক্রি হয়েছে। গত বছর কোকা-কোলা ও গুচির মতো বিশ্বের শীর্ষ ব্র্যান্ডও এনএফটি বিক্রি শুরু করেছে। রয়টার্স