গত মঙ্গলবার অডিও স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাই ও মেসেজিং প্লাটফর্ম ডিসকর্ড থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হাজারো ব্যবহারকারীর। সম্প্রতি ডাউনডিটেক্টর ওয়েবসাইট বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্স।

গান শোনা, পডকাস্ট ও ভিডিও দেখার জন্য জনপ্রিয় মাধ্যম স্পটিফাই। সাম্প্রতিক সময়ে সংগীতপ্রেমীদের কাছে নিত্যব্যবহার্য হয়ে উঠেছে প্লাটফর্মটি। গত মঙ্গলবার এক বিভ্রাটের কারণে স্পটিফাই থেকে সংযোগ হারানোর অভিযোগ এসেছে। ১ লাখ ৩৮ হাজারেরও বেশি ব্যবহারকারী সংযোগ হারান স্পটিফাইয়ের।

স্পটিফাই বিষয়ে বিভিন্ন তথ্য প্রদানকারী একটি টুইটার অ্যাকাউন্ট স্পটিফাই স্ট্যাটাস। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে স্পটিফাই একটি স্ট্যাটাসে জানায়, ‘কিছু একটা ঠিক নেই। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আপনাদের অভিযোগ সম্পর্কে আমাদের অবগত করার জন্য ধন্যবাদ।’