নিজস্ব সার্ভার চিপ ডিজাইনে অ্যাপলের প্রধান ইঞ্জিনিয়ার মাইক ফিলিপোকে নিয়োগ দিয়েছে মাইক্রোসফট। সম্প্রতি এ বিষয়ে অবগতদের বরাত দিয়ে ব্লুমবার্গ প্রতিবেদন প্রকাশ করেছে। খবর রয়টার্স।

প্রতিবেদনের তথ্যানুযায়ী, মাইক ফিলিপো প্রায় দুই বছর অ্যাপলে কাজ করেছেন। ২০২০ সালের ডিসেম্বরে রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে একটি সূত্র জানায়, ক্লাউড কম্পিউটিং পরিষেবা ও ব্যক্তিগত কম্পিউটারের সারফেস লাইন চালিত সার্ভারগুলোর জন্য ইন-হাউজ প্রসেসর নির্মাণে মাইক্রোসফট দীর্ঘদিন থেকে কাজ করছে।

ক্লাউড কম্পিউটিংয়ের ভারী কার্যক্রম পরিচালনা, আজুরে ক্লাউড কম্পিউটিং ও সারফেস পিসিতে চিপ সরবরাহের জন্য মাইক্রোসফট অনেকাংশেই ইন্টেল ও অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসের (এএমডি) ওপর নির্ভরশীল। ফিলিপোকে নিয়োগ প্রদানের মাধ্যমে একটি বিষয় পরিষ্কার যে মাইক্রোসফট তার সার্ভার ও আজুরে ক্লাউড কম্পিউটিং কার্যক্রম পরিচালনায় নিজস্ব চিপ ব্যবহারে গুরুত্বের সঙ্গে কাজ করছে।