গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে অন্যতম সহযোগী প্রতিষ্ঠান এসআরডি অধিগ্রহণ করতে যাচ্ছে নিনতেন্দো। ইউরোগেমার প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী এনইএস যুগ থেকে এসআরডি নিনতেন্দোর সঙ্গে কাজ করে আসছে। সম্প্রতি লিজেন্ড অব জেল্ডা: ব্রেথ অব দ্য ওয়াইল্ড ও অ্যানিমেল ক্রসিং: নিউ হরাইজনসের মতো গেমের প্রসারে কাজ করেছে প্রতিষ্ঠানটি। আগামী ১ এপ্রিল অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হতে পারে বলে জানা গেছে। তবে লেনদেনসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে ২০২১ সালের জানুয়ারিতে লুইগির ম্যানসন ক্রিয়েটর অধিগ্রহণ করেছিল প্রতিষ্ঠানটি। এনগ্যাজেট