চীনের বাজারে আইফোনের উচ্চ চাহিদার ওপর ভর করে ছুটির মৌসুমে রেকর্ড আয় করেছে অ্যাপল। ওমিক্রন ভ্যারিয়েন্টের হানা এবং সরবরাহ চেইন বিঘ্নিত হওয়া সত্ত্বেও গত প্রান্তিকে রেকর্ড সর্বোচ্চ ১২ হাজার ৩৯০ কোটি ডলার আয় করেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে ১১ শতাংশ। বিনিয়োগকারীদের সঙ্গে একটি কনফারেন্স কলে অ্যাপল সিইও টিম কুক জানান, গত প্রান্তিকে সর্বোচ্চ ২৪ শতাংশ প্রবৃদ্ধি দেখেছে অ্যাপলের সেবা খাত। অ্যাপ স্টোরসহ অন্যান্য সেবা খাত থেকে অ্যাপলের আয় হয়েছে ১ হাজার ৯৫০ কোটি ডলার।—রয়টার্স