সম্প্রতি স্মার্টটিভিতে ইউটিউব টিভি অ্যাপে ক্ষতিকর বাগের হানায় অনুষ্ঠান উপভোগ করতে পারেননি অনেকে। ৯টু৫গুগলের বরাতে জানা গেছে, বিভিন্ন ব্র্যান্ডের টিভিতেই ইউটিউব টিভি অ্যাপে সমস্যা দেখা গেছে। রকু, ফায়ার টিভি, ক্রোমকাস্ট, অ্যাপল টিভি, এনভিডিয়া শিল্ডের মতো প্লাটফর্মে সমস্যা হলেও স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহারকারীরা এতে ভোগেনি। প্লেস্টেশন ও এক্সবক্সের মতো গেম কনসোলও বাগের হানায় ভুগেছে। সাময়িক সমাধান হিসেবে যা বলা হচ্ছে তা হলো অ্যাপ থেকে এক্সিট করা এবং হোম মেনুতে গিয়ে রিস্টার্ট দেয়া। গিজমোচায়না