তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষাকে সমৃদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), আইসিটি ডিভিশন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। প্রাতিষ্ঠানিক প্রয়োজনে ব্যবহূত ফন্টের তুলনায় বাংলা ডিজাইন ফন্টের অপ্রতুলতা রয়েছে। এছাড়া সত্যজিৎ রায়, কাইয়ুম চৌধুরীর হাতের লেখা, সংবিধানে ব্যবহূত অক্ষর শিল্পের মতো টাইপোগ্রাফি বা বাংলা পুঁথির লেখা থেকে বাংলা ফন্টে রূপান্তর করার সুযোগ রয়েছে। কমিকসের ফন্ট, ক্যারিকেচারের ফন্ট, ডিজিটবান্ধব কিংবা অন্য বিশেষায়িত ফন্ট তৈরিরও সুযোগ রয়েছে। এজন্য বাংলা বর্ণের সৌন্দর্যমণ্ডিত অবয়বকে ডিজিটাইজড করার লক্ষ্যে এবং প্রচলিত ফন্টের বাইরে আরো ডিজাইন ফন্ট তৈরির উদ্দেশ্যে টাইপোগ্রাফার, শিল্পী, গ্রাফিকস ডিজাইনার, ক্যালিগ্রাফার, ফন্টোগ্রাফারসহ সর্বসাধারণের কাছে সুন্দর হাতের লেখা বা বাংলা বর্ণমালার ডিজাইন আহ্বান করা হচ্ছে।
‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’
প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১ লাখ টাকা (১টি), দ্বিতীয়
পুরস্কার ৫০ হাজার টাকা (১টি), তৃতীয়
পুরস্কার ২৫ হাজার টাকা (২টি) এবং অনারেবল মেনশন ১০ হাজার টাকা (৫টি) পুরস্কার। উন্মুক্ত প্রতিযোগিতা থেকে বিশেষজ্ঞ বিচারক প্যানেলের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। প্রতিযোগিতায় হাতের লেখা/ফন্ট জমাদানের শেষ তারিখ ২৬ মার্চ।










