নেদারল্যান্ডসে অ্যাপ প্রোভাইডারদের থার্ড পার্টি পেমেন্ট পদ্ধতি ব্যবহারের সুবিধা না দেয়ায় অ্যাপলকে জরিমানা করেছে ডাচ অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক। অ্যাপ স্টোরের নীতিমালা অনুসরণ না করায় ৫০ লাখ ইউরো বা ৫৬ লাখ ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। অন্যদিকে ১৫ জানুয়ারি অ্যাপল জানিয়েছিল, প্রতিষ্ঠানটি ডিসেম্বরে অথরিটি ফর কনজিউমার অ্যান্ড মার্কেটসের (এসিএম) নির্দেশ মেনে চলছে। তবে নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, অ্যাপল এখনো তা অনুসরণ করছে না। —রয়টার্স