স্বাস্থ্য ও ফিটনেস শিল্পে নিজেদের অবস্থান তৈরিতে যুক্তরাষ্ট্রের ব্যায়াম সরঞ্জাম উৎপাদন ও মিডিয়া প্রতিষ্ঠান পেলোটন অধিগ্রহণের জন্য আলোচনা চালাচ্ছে অ্যামাজন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য অধিগ্রহণ চুক্তি নিয়ে ই-কমার্স জায়ান্টটি উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করছে। তবে ই-কমার্স জায়ান্টটি কীভাবে চুক্তি সম্পন্ন করবে বা পেলোটনের উপদেষ্টারা কোন অফার গ্রহণ করবেন, সেটি এখনো নিশ্চিত নয়। খবর গ্যাজেটস নাউ।
২০২২ সালে প্রথম প্রান্তিকেই পেলোটন ৩৭ কোটি ৬০ লাখ ডলার লোকসানের মুখে পড়েছে। ২০২১ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত কোম্পানিটি ২ হাজার কোটি ডলার বাজারমূল্য হারিয়েছে। অন্যদিকে তীব্র সরবরাহ সংকটের মধ্যে পেলোটন তাদের মোটরসাইকেলের দাম কমিয়েছে এবং নতুন দুটি পণ্য বাজারজাত করেছে।
দ্য ভার্জ প্রকাশিত আরেক প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষের দিকে ৪২ কোটি ডলার ব্যয়ে বিশ্বের অন্যতম বাণিজ্যিক ব্যায়াম সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রেকর কিনে নেয় অ্যামাজন। পাশাপাশি প্রতিষ্ঠানটি পেলোটনের প্রাইম বাইকের মতো বাইসাইকেল বাজারজাতের বিষয়ে ভাবছে।
ইন্টারনেটযুক্ত স্টেশনারি বাইসাইকেল ও ট্রেডমিল হচ্ছে পেলোটনের মূল পণ্য। এসব পণ্য মাসিক সাবস্ক্রাইবারদের স্ট্রিমিং মিডিয়ার মাধ্যমে বাসা থেকে ক্লাসে অংশগ্রহণের সুবিধা দেয়।










