জাপানের দক্ষিণাঞ্চলীয় অইটায় অবস্থিত চিপ উৎপাদন কেন্দ্রের কার্যক্রম স্থগিত করেছে তোশিবা করপোরেশন। কেন্দ্রটিতে গাড়ি ও শিল্প-কারখানার মেশিনে ব্যবহূত চিপ উৎপাদন করা হতো। সপ্তাহের শেষে অঞ্চলটিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এক বিবৃতিতে তোশিবা জানায়, ভূমিকম্পের প্রভাবে কারখানার বেশকিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে উৎপাদন কার্যক্রমে কেমন প্রভাব পড়তে পারে, সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে। কেন্দ্রটিতে এলএসআই চিপ উৎপাদন করা হতো। রয়টার্স