অপোর ফাইন্ড এক্স৫ সিরিজের স্মার্টফোনে থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ চিপটি। নিজস্ব উইবো অ্যাকাউন্টে শেয়ার করা বেশকিছু পোস্টে এমনই ইঙ্গিত দিয়েছে মিডিয়াটেক। ২৪ ফেব্রুয়ারি অপোর ফাইন্ড এক্স সিরিজের স্মার্টফোন বাজারে আসতে যাচ্ছে। ডাইমেনসিটি ৯০০০ সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন চিপ বলে দাবি তাইওয়ানভিত্তিক মিডিয়াটেকের। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ও স্যামসাংয়ের এক্সিনোজ ২২০০ চিপের সঙ্গে টেক্কা দেবে বলে মনে করছেন প্রযুক্তিসংশ্লিষ্টরা। গিজমোচায়না
অপোর ফাইন্ড এক্স৫ সিরিজে থাকবে ডাইমেনসিটি ৯০০০
অপোর ফাইন্ড এক্স৫ সিরিজের স্মার্টফোনে থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ চিপটি। নিজস্ব উইবো অ্যাকাউন্টে শেয়ার করা বেশকিছু পোস্টে এমনই ইঙ্গিত দিয়েছে মিডিয়াটেক।










