গেমারদের আরো উন্নত অভিজ্ঞতা প্রদানে গেম লাইব্রেরিতে নতুন সংযোজনের ঘোষণা দিয়েছে স্টিম ডেকের উৎপাদক প্রতিষ্ঠান ভালভ। এখন থেকে এপিক গেমসের ইজি অ্যান্টি-চিট (ইএসি) সফটওয়্যার-নির্ভর গেমগুলোও ডিভাইসটিতে চলবে। খবর এনগ্যাজেট।

এক বিবৃতিতে ভালভ জানায়, ইজি অ্যান্টি-চিট (ইএসি) সফটওয়্যারে বিভিন্ন টাইটেলের যেসব গেম চলে সেগুলো স্টিম ডেকে যুক্ত করা খুবই সাধারণ প্রক্রিয়া। ফলে ডেভেলপারদেরকে তাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট টুলের (এসডিকে) ভার্সন উন্নতকরণ বা অন্য কোনো সময়সাপেক্ষ পরিবর্তন করতে হবে না।

গত বছর ভালভ লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য ব্যাটওয়ানআই সাপোর্টের মাধ্যমে প্রোটন কমপ্যাটিবিলিটি লেয়ার যুক্ত করে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে প্রোটন ও স্টিমে দুটি বৃহৎ অ্যান্টি-চিট সার্ভিস কার্যকর হলো। আগামী মাসেই হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইস হিসেবে ভালভের স্টিম ডেকের বাজারজাত হবে। এ সংযোজনের ফলে গেমাররা আরো বেশি গেম খেলার সুযোগ পাবেন।

ভিন্ন প্লাটফর্মের জন্য ডেভেলপারদের বিভিন্ন ধরনের পরিবর্তন আনতে হতো। কিন্তু ভালভ স্টিম ডেকের জন্য সে বিষয় বাতিল করে দিয়েছে। অন্য অর্থে, ডিসেম্বরে ভালভ ব্যাটওয়ানআই সাপোর্ট চালুর পর গেম টাইটেলে এটি যুক্তে ডেভেলপারদের যোগাযোগ করার কথা জানায়।