অনুসারীদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শনে এখন থেকে অধিকাংশ টুইচ পার্টনার ও সহযোগী বিনা মূল্যে ইমোটস ব্যবহার করতে পারবেন। খবর এনগ্যাজেট।

পার্টনার ও সহযোগীরা সর্বোচ্চ পাঁচটি ইমোট নির্ধারণ করে দিতে পারবেন। কনটেন্ট ক্রিয়েটরদের অনুসারীরা নতুন ইমোটস আপলোডের মাধ্যমে বিনা মূল্যে সেগুলো ব্যবহার করতে পারবেন। অনুসারীদের গ্রাহক স্তর থেকে আলাদা করার জন্য বা টুইচ প্রদত্ত ডিফল্ট ইমোটগুলোর একটি নির্বাচন করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। ২০২১ সালের জুনে লাইভস্ট্রিমিং প্লাটফর্মটি ফলোয়ার ইমোটসের পরীক্ষামূলক ব্যবহার শুরু করে। বর্তমানে সেবাটি আরো বিস্তৃত।

নতুন এ ফিচার ব্যবহারের একটি নিয়ম রয়েছে। ফলোয়ারদের ইমোট ব্যবহারের সুযোগ দেয়ার আগে একজন স্ট্রিমারকে ইনস্ট্যান্ট ইমোট আপলোডের সক্ষমতা অর্জন করতে হবে। এ ফিচারের মাধ্যমে স্ট্রিমার যেসব ইমোট যুক্ত করবেন, অনুসারীরা সেগুলো টুইচের ম্যানুয়াল অনুমোদন ছাড়াই ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে কনটেন্ট নির্মাতাদের অ্যাকাউন্টে কোনো নেতিবাচক রেটিংস থাকা যাবে না। উদাহরণস্বরূপ আগের ৬০ দিনে কোনো নিষেধাজ্ঞার মুখে পড়া যাবে না।

কনটেন্ট নির্মাতাদের কেউ ইনস্ট্যান্ট আপলোডের সক্ষমতা হারালেও তারা বিদ্যমান ফলোয়ার ইমোটস পুনর্বিন্যাস করতে ও মুছে ফেলতে পারবেন বলেও প্রতিবেদন সূত্রে জানা গেছে। তারা অন্যদের মতো নতুন ইমোটস যুক্ত বা পরিবর্তন করতে পারবেন না। এখন পর্যন্ত চ্যানেলভিত্তিক ইমোটসগুলো শুধু ব্যবহারকারীদের জন্যই উন্মুক্ত ছিল।